বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

বড়দিয়া বাজার ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

ডেস্ক নিউজঃ
  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৪৪৩ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের বড়দিয়ায় নদীভাঙনের ঝুঁকিতে বসতভিটা, ফসলি জমি, বাজার ও শিক্ষাপ্রতিষ্ঠান হুমকির মুখে থাকায় বড়দিয়া সংলগ্ন মধুমতী নদী তীরবর্তী এলাকায় বালু উত্তোলন বন্ধের প্রতিবাদে
মানববন্ধন করেছে কোটাকোল ও খাশিয়াল ইউনিয়নের সর্বস্তরের জনগণ। ১৪ এপ্রিল (মঙ্গলবার) সকাল সাড়ে ১১ টায় বড়দিয়া বাজার সংলগ্ন গৌড়ী মঠের সামনে দুই ইউনিয়নের আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, ড্রেজার দিয়ে অবৈধ বালু ব্যবসায়ীরা নদীগর্ভ থেকে বালু কাটায় নদীভাঙন তীব্রতর হয়েছে, যার ফলে বাড়িঘর, ফসলি জমি ও বাজারসহ গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়েছে।
বড়দিয়া বাজার এবং আশেপাশের এলাকা রক্ষায় এলাকাবাসী দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ছাড়া বার বার প্রতিবাদ করলেও অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানান বক্তারা। তাই অবিলম্বে এ ধরণের ধ্বংসাত্মক বালু উত্তোলন বন্ধ না করলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানান মানববন্ধনকারীরা।
এ সময় বক্তব্য রাখেন, খাশিয়াল ইউনিয়নের চেয়ারম্যান বিএম বরকত উল্লাহ, খাশিয়াল ইউনিয়ন বিএনপির সভাপতি নওশের বিশ্বাস বড়দিয়া কলেজের সাবেক প্রফেসর শান্তি বাবু, দি পাটনা একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি সুমন রানা, বিশিষ্ট ব্যবসায়ী শিমুল মোল্যা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin