
ডেস্ক নিউজ
নড়াইলের নড়াগাতী থানার কলাবাড়ীয়া গ্রামের মোঃ ছাব্বির মোল্লা হত্যা মামলার দুই আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। ২৯ মার্চ (রবিবার) ঢাকার মিরপুর-১০ এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো— মোঃ নাদের মোল্লা (২৫) ও নাহিদ মোল্লা (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে মিরপুর এলাকা থেকে আটক করা হয়। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রহিমকে তাঁর ব্যবহৃত মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেন নি।