বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় ৩৫ দিন যাবৎ মাদ্রাসা ছাত্র নিখোঁজ!

মোঃ জিহাদুল ইসলাম,কালিয়া, নড়াইল।
  • Update Time : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ১০০০ Time View

মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে ৩৫দিন ধরে নিখোঁজ রয়েছে নড়াইলের কালিয়ায় নাইম শেখ (১৪) নামের এক মাদ্রাসা ছাত্র। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করে তার কোন সন্ধান না পেয়ে তার পরিবার গত ১০ই জুন কালিয়া থানায় একটি জিডি করেছে । নিখোঁজ নাইম শেখ কালিয়া উপজেলার বাঁকা গ্রামের নুরইসলাম শেখের বড় ছেলে। সে পার্শ্ববর্তী কালিয়া শামসুল উলুম খাদেমূল ইসলাম কওমী মাদ্রাসার প্রথম জামাতের ছাত্র।

পরিবারের সাথে কথা বলে জানা যায়, কৃষক বাবার তিন ছেলের মধ্যে সবার বড় নাইম। গত ৩ বছর আগে তাকে কালিয়া শামসুল উলুম খাদেমূল ইসলাম কওমী মাদ্রাসায় (আবাসিক) ভর্তি করা হয়। পড়ালেখায় খুব মনযোগী ও বিনয়ী ছাত্র হিসেবে তার সুনাম রয়েছে। তবে কয়েক মাস ধরে ছুটিতে বাড়ি আসলে মাদ্রাসায় যেতে তার কিছুটা অনীহা ছিলো বলে জানায় তার পরিবার।

গত ১ জুন সকালে বাড়িতে আসে নাইম। পরের দিন (২জুন) সন্ধ্যার কিছু আগে মাদ্রাসায় যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে একা বের হয় সে। এর দুইদিন পর (৪জুন) মাদ্রাসা থেকে ফোন করে জানতে চায় নাইম কেন মাদ্রাসায় আসছে না। নাইমের পরিবারের সদস্যরা তখন মাদ্রাসায় ছুটে এসে জানতে পারে নাইম ২জুন বাড়ি থেকে বের হয়ে নাকি মাদ্রাসায় আসেনি। পরে মাদ্রাসার হুজুরসহ স্বজনরা আস-পাশের এলাকায় সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও তার সন্ধান পায়নি।

নিখোঁজ নাইমের মা নাছিমা বেগম বলেন, মাদ্রাসায় যাওয়ার জন্য ছেলেটি বাড়ি থেকে একা বের হয়ে গেল, আর কোন খোঁজ পেলাম না। বেঁচে আছে, নাকি মারা গেছে কিছুই জানিনা। পুলিশ, ডিবিসহ সংশ্লিষ্ট সবার কাছে একটাই চাওয়া, যেন তাদের সন্তানকে জীবিত উদ্ধার করে ফিরিয়ে দেয়া হয়।

মাদ্রাসার মোহতামিম মুফতি শহীদুল ইসলাম বলেন, তাকে মাদ্রাসায় দেখতে না পেয়ে তার পরিবারকে জানাই। তখন জানতে পারি সে শুক্রবার বিকালে বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্য আসছে। তবে সে মাদ্রাসায় পৌঁছায়নি। নিখোঁজ নাইমকে আমিসহ তার পরিবারের লোক খুঁজাখুঁজি করে এখনও পাইনি।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করেছে। নিখোঁজ মাদ্রাসা ছাত্র নাইমকে খুঁজে বের করার সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin