রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

নড়াগাতীতে তিনটি দোকানে ভ্রাম্যমান আদালতের জরিমানা

ডেস্ক নিউজঃ
  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৫৬৪ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের নড়াগাতী থানার বাঐসোনা ইউনিয়নের যোগানীয়া বসজারে তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ৮ মার্চ (রবিবার) বিকেলে এ ব্যবসায়ীদের জরিমানা করেন কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শ্রাবনী বিশ্বাস।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, যোগানীয়া বাজারের মেসার্স লতা ইন্টারপ্রাইজ, মেসার্স হাবিব স্টোর ও মেসার্স রেজাউল স্টোর তাৎক্ষণিক ভাবে তাদের কাগজপত্র দেখাতে না পারায় ভোক্তা অধিকার ও সংরক্ষণ, পেট্রোলিয়াম ও অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট শ্রাবনী বিশ্বাস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin