বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজঃ
  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৪৫০ Time View

ডেস্ক নিউজঃ

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার
সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার ”
প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নড়াইলের কালিয়ায় বিশ্ব নারী দিবস উপলক্ষে বর্নাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ (রবিবার) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় নারীদের অবস্থান উন্নয়নে স্থানীয় সরকার বিভাগের ভুমিকার স্বরূপ বিষয় ভিত্তিক ভিডিও প্রদর্শন করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কেয়া দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শ্রাবনী বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন আইসিটি অফিসার প্রস্ফুট মোন্ডল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, সাংবাদিক ফসিয়ার রহমান ও আলোর দিশা ফাউন্ডেশনের সভাপতি শাহানারা পারভীন প্রমুখ।
বক্তারা বলেন, দেশ গঠনে পুরুষের পাশাপাশি নারীদের ভূমিকা অপরিসীম। নিজের অধিকার বা প্রাপ্য বুঝে নিতে শিক্ষার কোন বিকল্প নাই। তাই আজকের নারী শিশুদের আগামীতে তাদের অধিকার বুঝে নিতে হলে নারীদের শিক্ষিত করে তুলতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন এলাকা থেকে আসা উপকারভোগী নারীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin