বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষের বিনিময়ে ডিউটি প্রদানের অভিযোগ।

ডেস্ক নিউজঃ
  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৩৯৭ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা  মোছাঃ মমতাজ পারভীনের বিরুদ্ধে নির্বাচনী ডিউটি প্রদানের নামে ঘুষ গ্রহনের অভিযোগ করেছেন ইউনিয়ন দলনেত্রী সাধনা রানী দাশ। সম্প্রতি নড়াইল জেলা আনসার ভিডিপি অফিস ও ইউএনও কালিয়া বরাবর এ অভিযোগ করেন তিনি।

 অভিযোগ কারী সাধনা রানী বলেন, ইউনিয়ন সহকারী প্লাটন কমান্ডার, পাভেল গাজী ইউনিয়ন সহকারী প্লাটন কমান্ডার বুলু (কম্পিউটার অপারেটর কালিয়া উপজেলা ভি,ভি,পি কার্যালয়) এর যোগসাজসে আমার কাছ থেকে নির্বাচন ডিউটির জন্য ভিডিপি সার্টিফিকেট বিহীন লোকের ডিউটি প্রদানের আশ্বাসে কয়েক দফায় প্রায় ৩১২০০ টাকা গ্রহন করেন মমতাজ পারভীন।

 নির্বাচন ডিউটিতে (৪০ জনের) নাম রেজিস্ট্রেশন এন্ট্রি আবেদন বাবদ ২.২০০/- টাকা, ভিডিপি ট্রেনিং সার্টিফিকেট বিহীন ১০ জনের ডিউটি দেওয়ার আশ্বাসে ৮,০০০/- টাকা, ভিডিপি ট্রেনিং সার্টিফিকেটবিহীন আরও ১০ জনের ডিউটি দেওয়ার আশ্বাসে ১৩.০০০/-  টাকা, নির্বাচন ডিউটির জন্য আবেদন করেননি এমন ৬ জনকে ডিউটি দেওয়ার আশ্বাসে ৫.০০০/-  টাকা ঘুষ নিয়েছেন মমতাজ পারভীন।
এ ছাড়া যার মাধমে ঘুষ নিচ্ছেন সেই সাধনা রানি দাশের স্বামী সংকর ও ছেলে সোহাগের (ভিডিপি ট্রেনিং সার্টিফিকেটবিহীন) নাম নির্বাচন ডিউটিতে অন্তর্ভুক্ত করতেও ৩০০০/- টাকা ঘুষ গ্রহণ করেছেন মমতাজ পারভীন।
সাধনা রানী দাশ আরো বলেন, তার দেওয়া ৬০ জনের তালিকার সবাই অর্থ লেনদেন করলেও ৩৮ জনকে ডিউটি দেওয়া হয়েছে। নির্বাচন ডিউটি দেওয়ার আশ্বাসে আমার মাধ্যমে টাকা প্রদানকারী বাকি ব্যক্তিরা টাকা ফেরত চাচ্ছে। দিতে না পারায় আমার ঘর বাড়ি ভেঙ্গে দেওয়ার হুমকি প্রদান করেছে তারা। এ বিষয় মোছাঃ মমতাজ পারভীনের সাথে কথা বলতে চাইলে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

এ বিষয়ে অভিযোগের পর কোন নোটিশ পাননি সাধনা রানী দাশ বা বিষয়টি মীমাংসার কথাও হয়নি। অথচ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোছাঃ
মমতাজ পারভীনের পক্ষে তদন্ত রিপোর্ট হয়েছে বলে মিডিয়ায় মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন তিনি।

এ বিষয়ে কালিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা  মোছাঃ মমতাজ পারভীনকে একাধিকবার ফোন দিলেও রিসিভ করেন নি।

এ বিষয়ে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আমাদের কাছে একটি অভিযোগ এসেছে   সে বিষয়ে নড়াইল জেলা আনসার ভিডিপি কর্মকর্তা কে জানিয়েছি তিনি  তদন্তপূর্বক প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন । 
এ বিষয়ে নড়াইল  জেলা আনসার ভিডিপি কর্মকর্তা কে মুঠোফোনে কল দিলে তিনি বলেন উভয় কে নোটিশ দিয়েছি জেলা সদরে স্বাক্ষী প্রমান সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin