বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় বাড়ির আঙিনা থেকে সন্দেহজনক বিস্ফোরক সাদৃশ্য বস্তু উদ্ধার

ডেস্ক নিউজঃ
  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৯৮ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়া উপজেলার ছোট কালিয়া গ্রামে এক বাড়ির আঙিনায় পরিত্যক্ত অবস্থায় রাখা সন্দেহজনক বিস্ফোরক সাদৃশ্য বস্তু মঙ্গলবার রাতে উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ছোট কালিয়া গ্রামের নাসিরের বাড়ির আঙিনায় একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ব্যাগটি সন্দেহজনক মনে হলে তারা বিষয়টি থানায় অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে রাখে।
প্রাথমিকভাবে যশোর ও খুলনা থেকে আসা বোমা নিষ্ক্রিয়কারী দল বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করে। তবে তারা পুরোপুরি নিষ্ক্রিয় করতে সক্ষম না হওয়ায় বিষয়টি ঢাকার বিশেষজ্ঞ দলের কাছে জানানো হয়। র‌্যাবের বিশেষায়িত বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে আধুনিক সরঞ্জাম ব্যবহার করে দীর্ঘ সময় সতর্কতার সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা চালায়।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বিশেষজ্ঞ দল বস্তুটি নিরাপদভাবে নিষ্ক্রিয় করতে সক্ষম হয়। এ সময় আশপাশের বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয় এবং পুরো এলাকা নিরাপত্তা বেষ্টনীতে রাখা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া বস্তুটি দেশীয়ভাবে তৈরি শক্তিশালী বিস্ফোরক হতে পারে। তবে এটি কীভাবে সেখানে রাখা হলো এবং কারা এর সঙ্গে জড়িত তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin