বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন জাহাঙ্গীর আলম

ডেস্ক নিউজঃ
  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৮৫ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়ায় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত হলেন নড়াইল- ১ আসনের নব নির্বাচিত সাংসদ বিশ্বাস জাহাঙ্গীর আলম। ২২ ফেব্রুয়ারী ( রবিবার) সকাল ১১ টায় মারোয়া ভবন চত্বরে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পূস্প মাল্য প্রদান করেন সর্বস্তরের নেতাকর্মীরা।

সাংসদ বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, কে ভোট দিছে কে দেয়নি এটা মুখ্য বিষয় নয়। আমি এখন সকলের এমপি। দলের নাম ব্যবহার করে যারা মাদক ও চাঁদাবাজিতে লিপ্ত থাকবে তাদেরকে আওয়ামিলীগের দোসর মনে করে দল থেকে বহিষ্কার করা হবে। আমার নির্বাচনী এলাকায় মাদক ও চাঁদাবাজের কোন স্থান নেই। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন জাহাঙ্গীর আলম। এ ছাড়া সদ্য সমাপ্ত নির্বাচনে সংখ্যা লঘুদের অবদান স্বীকার করে তিনি বলেন, কোন সংখ্যা লঘুর শরীরে নখের আচর পড়লে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ার করেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওহিদুজ্জামান মিলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেনের, উপজেলা বিএনপির সভাপতি আসজাদুর রহমান মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার আর্মস্ট্রং,
ছাত্রদলের সাবেক সদস্য সচিব সরদার তরিকুল ইসলাম, উপজেলা ছাত্র দলের সভাপতি রকিবুল হাসান পাপ্পু।
আরো উপস্থিত ছিলেন আওয়ামীলীগ থেকে যোগদান কারী নেতা সালামাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান প্রিন্স ও ইলিয়াসাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মল্লিক মনিরুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত পুরুষ ও মহিলা নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin