বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় নারীর নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণা, যুবক গ্রেফতার

ডেস্ক নিউজঃ
  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৩৩ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়া উপজেলায় এক নারীর ছবি ও ব্যক্তিগত তথ্য ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খুলে অর্থ আত্মসাতের অভিযোগে মো.ওমর ফারুক (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওমর ফারুক কালিয়া পৌরসভার বড় কালিয়া গ্রামের মৃত শাহাজান শেখের ছেলে। তিনি ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত ‘মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের চুক্তিভিত্তিক তত্ত্বাবধায়ক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি এক নারীর ছবি ও ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে তার নামে ফেসবুকে ভুয়া আইডি খুলে স্বজন ও পরিচিতদের কাছে বিভিন্ন অজুহাতে অর্থ সহায়তা চাইতেন। কখনো চাকরির প্রলোভন, কখনো বিপদের কথা বলে দীর্ঘদিন ধরে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সম্প্রতি ভুক্তভোগীর ভাইয়ের কাছে ১০ হাজার টাকা দাবি করা হলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে স্থানীয় এক এজেন্টের নম্বর ব্যবহার করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় অভিযুক্ত ওই এজেন্টের দোকান থেকে টাকা উত্তোলন করেন।
প্রতারিত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে ভুক্তভোগীর স্বামী থানায় লিখিত অভিযোগ করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ তাকে শনাক্ত করে ২১ ফেব্রুয়ারী আটক করে। পরে ভুক্তভোগীর স্বামীর দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin