বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ডেস্ক নিউজঃ
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫০০ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়ায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। (২১ ফেব্রুয়ারি) শনিবার সকাল ১১টায় উপজেলায় পরিষদ   মিলনায়তনে অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

কালিয়া উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) শ্রাবণী বিশ্বাসের সঞ্চালনায় ও  উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ  ইদ্রিস আলী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, আই,সি,টি কর্মকর্তা প্রস্ফুট মন্ডল, কালিয়া উপজেলা ইমাম ও ওলামা পরিষদের সভাপতি, মাওলানা মোঃ হাফিজুর রহমান, কালিয়া পৌর বিএনপি সভাপতি শেখ সেলিম হোসেন, সাধারণ সম্পাদক শেখ সিহাব হোসেন, পৌর বিএনপি সিনিয়র নেতা মনিরুজ্জান মনা, পৌর জামায়তি ইসলামের আমির মওলানা মোঃ নওসের আলী, কালিয়া  আলিয়া মাদ্রাসার সুপার মাওলানা দবির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আফতাব হোসেন সিকদার, কৃষ্ণ পদ আচার্য, প্রেসক্লাবের সভাপতি শেখ ফসিয়ার রহমান সহ  বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান , শিক্ষক – শিক্ষার্থী ও সুধীজন প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙ্গালি জাতির আত্ম পরিচয়ের ভিত্তি রচনা করে। শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই অর্জিত হয়েছে মাতৃভাষার অধিকার। তাই ভাষা শহীদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করা এবং বাংলা ভাষার সর্বত্র সর্বজনীন ব্যাবহারের প্রতি গুরুত্ব আরোপ করা একান্ত কাম্য।
অনুষ্ঠান শেষে শিশুদের জন্য চিত্রাংকণ, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণকৃত বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin