
ডেস্ক নিউজঃ
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলের দুটি আসনের ৯৩ নড়াইল ১ ও ২ এর নির্বাচন সম্পন্ন হয়েছে। ১২ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) সকাল ৭:৩০ টা থেকে বিকাল ৪:৩০ টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে নড়াইল ১ এর ১১২ টি ও ২ এর ১৪৮ টি ভোট কেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নড়াইল-১ এ বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং ২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এ্যাডঃ আতাউর রহমান বাচ্চু বেসরকারীভাবে বিপুল ভোটের ব্যবধানে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ৯৩ নড়াইল-১ ও ৯৪ নড়াইল-২ এর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এর রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম স্বাক্ষরিত পরিপত্রে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে নড়াইল-১ আসনে মোট ভোটার সংখ্যা ২,৯৪,১৫৫ জন এর বিপরীতে ধানের শীষের বিশ্বাস জাহাঙ্গীর আলম পেয়েছেন ৯৯৯৭৫ ভোট তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়েত ইসলামীর মাওঃ ওবায়দুল্লাহ কায়সার দাড়ীপাল্লা প্রতীকে পেয়েছেন ৭৫,২২৫ ভোট এবং অন্যান্য দলের মধ্যে জাতীয় পার্টির মিলটন মোল্যা ৪৬১, ইসলামি আন্দোলনের আব্দুল আজিজ ৬৩৫২ ভোট।
এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী এস এম সসজ্জান হোসেন ফুটবল ৮৯৮, বিএম নাগিব হোসেন কলস ১১১৩, সুকেশ সাহা আনন্দ ঘোড়া ৮৬৪ ও উজ্জ্বল মোল্যা হরিন প্রতীকে পেয়েছেন ২৩০ ভোট। এ নির্বাচনে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ১,৮৮,৭৫৫, বৈধ ভোটের সংখ্যা ১,৮৫,১১৮ বাতিলকৃত ভোটের সংখ্যা ৩৬৩৭ টি।
নড়াইল-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩,৯০,৯৮৭ জন এর বিপরীতে দাড়ীপাল্লা প্রতিকের এ্যাডঃ আতাউর রহমান বাচ্চু পেয়েছেন ১,১৮,১৪২ ভোট তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র প্রার্থী মোঃ মনিরুল ইসলাম কলস প্রতীকে পেয়েছেন ৭৮,৪৫৭ ভোট এবং বিএনপি মনোনীত প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদ ধানের শীষ প্রতীকে ৪৫৪৬৩, ভোট পেয়েছেন।
অন্যান্য দলের মধ্যে জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান ৬৮৮, ইসলামি আন্দোলন হাতপাখার মোঃ তাজুল ইসলাম ৪৭২৯, গনঅধিকারের নুর ইসলাম ট্রাক ৩৩৯, স্বতন্ত্র প্রার্থী জাহাজ প্রতীকের ফরিদা ইয়াসমিন ২১৯, ছড়ি প্রতীকের শোয়েব আলী ২২০ ভোট।
এ নির্বাচনে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ১,৮৮,৭৫৫ (৬৪.১৭%) ও ২,৫২,৭৮১ (৬৪.৬৫%) বৈধ ভোটের সংখ্যা ১,৮৫,১১৮ ও ২,৪৮২৫৭, বাতিলকৃত ভোটের সংখ্যা ৩৬৩৭ ও ৪৫২৪ টি।