বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে হরি নদীর উপর লোহার ব্রীজ করে প্রশংসায় ভাসছেন বিএনপি নেতা রবি বিশ্বাস

রাসেল মোল্লা নড়াইল:
  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩৫ Time View

রাসেল মোল্লা নড়াইল:

নড়াইলের কলোড়া ইউনিয়নের ১ও ৩ নং ওয়ার্ডে দুই গ্রামের সংযোগ স্থলে হরি নদীর উপর লোহার ব্রিজ নির্মান করে প্রসংশায় ভাসছেন মানবতার ফেরিওয়ালা রবি বিশ্বাস।
৮ ই ফেব্রুয়ারী দুপুরে নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের শিমুলতলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠে সুবিধাভোগী গ্রামবাসী ও শিমুলতলা প্রাইমারী স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের আয়োজনে রবি বিশ্বাসকে সংবর্ধনা ও উদ্ভোদনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ব্রীজটা উদ্ভোদন হওয়ায় স্কুলের শিক্ষার্থী ও দুই পাড়ের শতশত মানুষ খুশি
এ সময় প্রধান অতিথি হিসেবে লাল ফিতা কেটে ব্রীজের শুভ উদ্ভোদন করেন মানবতার ফেরিওয়ালা বিএনপি নেতা রবিউল ইসলাম রবি বিশ্বাস। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, সদর থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার মশিয়ার রহমান, শিমুলিয়া গ্রামের কৃতি সন্তান জিয়াউর রহমান মোল্যা।এছাড়াও ইউনিয়ন বিএনপি, অংগসংগঠনের নেতৃবৃন্দ ও সমাজের গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শিমুলতলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী লামিয়া আকতার বলেন, আমার বাড়ি বাহির গ্রামে কিন্ত আমাদের স্কুল শিমুলিয়ায় মাঝখানে এই হরিনদীর উপর একটা বাশের উপর দিয়ে আসতে হতো,। যা আমাদের জন্য খুবি বিপদজনক ছিলো।কিন্তু এখন এই ব্রিজ টা হওয়ায় আমরা এখন অনেক সহজে আসতে পারছি। যিনি ব্রীজটা করে দিছেন আমরা তাকে ধন্যবাদ জানাই।

গ্রামবাসী ও বলেন এর আগে বাঁশের সাকে (চার) দিয়ে আমাদের পারাপারে অনেক সমস্যা হতো। কখনো স্কুলের ছোট বাচ্চারা পার হতে পারতোনা পড়ে যেতো কখনো মুরুব্বি মানুষ নদী পার হতে পারতোনা। এখন নির্বিঘ্নে আমরা সাইকেল ভ্যান পারাপার করতে পারছি এ জন্য আমরা মন ভরে রবি বিশ্বাসের জন্য দোয়া করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin