
ডেস্ক নিউজঃ
নড়াইলের কালিয়া পৌরসভার গোবিন্দ নগর এলাকা হতে বাসুদেব বর্মন (৪৫) নামে এক ব্যক্তিকে ০৩টা গাঁজার গাছসহ আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। ১৯ জানুয়ারী দুপুর ১:৩০ টায় রোপন করা গাছসহ তাকে আটক করা হয়। বাসুদেব বর্মন ওই গ্রামের মৃত সন্তোষ বর্মনের ছেলে।
আভিযানিক দলের প্রধান ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আব্দুল মান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বাসুদেব বর্মণের বসতবাড়ি থেকে ১২ ফুট উচ্চতার ৩টি গাঁজা গাছসহ আটক করে কালিয়া উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শ্রাবনী বিশ্বাসের আদালতে হাজির করলে আসামীকে ১ বছর ৪ মাস কারাদন্ড ও ১০,০০০ টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদন্ড প্রদান করেন।