
ডেস্ক নিউজঃ
নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ মাদকসহ কামাল মোল্যা (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। তিনি নড়াইলের সিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো.খাইরুজ্জামান খায়েরের ভাই এবং সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের তারাপুর গ্রামের বাসিন্দা।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৪ জানুয়ারি) রাত আনুমানিক পৌঁনে ৯টার দিকে তারাপুর গ্রামের আবুলের বাড়ির সামনে ইটের রাস্তা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা শাখা পুলিশের ওসি মো.আব্দুল খালেক বলেন, এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়তে জেলা পুলিশ কাজ করে যাচ্ছে।