বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইল ১ আসনে হাতপাখার গণ সমাবেশে মানুষের ঢল

ডেস্ক নিউজঃ
  • Update Time : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৫১৩ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইল ১ আসনে হাত পাখা প্রতীকের প্রার্থী মাওলানা আব্দুল আজিজের সমর্থনে নির্বাচনী গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১১ ডিসেম্বর(বৃহস্পতিবার) বিকেলে কালিয়া বাস স্ট্যান্ডে হাজার হাজার মানুষের উপস্থিতিতে এ গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আলী হুসাইন এর সভাপতিত্বে এবং ইসলামি যুব আন্দোলনের উপজেলা সভাপতি হাফেজ আবুল হাসান সিদ্দিকীর সঞ্চালনায় এ গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা শাখার উপদেষ্টা ও নড়াইল ১ আসনের হাত পাখা প্রতীকের মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল আজিজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা শাখার সভাপতি মাওলানা খায়রুজ্জামান, সেক্রেটারি ডাক্তার এস এম নাসির উদ্দিন, জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মুফতি মোহাম্মদ ওমর ফারুক।
আরো উপস্থিত ছিলেন দলটির উপজেলা সভাপতি মাওলানা আলী হুসাইন, সেক্রেটারি কাজী মহসিন আলী, নড়াগাতি থানা সভাপতি হাফেজ হুসাইন আহমদ, সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান, হাফেজ খবির উদ্দিন, নাহিদুল ইসলাম, মোহাম্মদ সজিব শেখ, মাওলানা নাজমুল হক সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।

প্রধান আলোচকের বক্তব্যে সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুল আজিজ বলেন, আগামী নির্বাচনে হাত-পাখা প্রতীক বিজয়ী হয়ে সংসদে গেলে দেশে কোন চাঁদাবাজ থাকবে না, অন্যায় অত্যাচার করতে দেওয়া হবেনা। যুবকদের জন্য কর্মসংস্থানের সৃষ্টি করা হবে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা হবে এবং সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করে ১ আসনকে বাসযোগ্য করে তোলা হবে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, নড়াইল-১ আসনের মানুষের ন্যায়বিচার, উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনে হাতপাখা প্রতীকের কোনো বিকল্প নেই। ক্ষমতায় গেলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানো হবে। এ সময় আব্দুল আজিজকে একজন সৎ, সাহসী এবং জনবান্ধব প্রার্থী হিসেবে আখ্যায়িত করে সকলের ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin