বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

লোহাগড়ায় ট্রাকের চাপায় পা হারালেন ইজিভ্যান চালক!

নিউজ ডেক্স
  • Update Time : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ৬১৯ Time View

নড়াইলের কালনা-লোহাগড়া মহাসড়কের লক্ষীপাশা চৌরাস্তায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পা হারালো ব্যাটারি চালিত ভ্যান চালক তারিক আহম্মেদ (২৫)।
বৃহস্পতিবার (১৮মে) আনুমান রাত ১০ টার দিকে ট্রাকটি লক্ষীপাশা চৌরাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। অতঃপর স্থানীয়রা তারিক আহম্মেদ কে উদ্ধার করে দ্রুত লোহাগড়া হাসপাতালে ভর্তি করে এবং অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন। আহত তারিক আহম্মেদ পৌরসভার ৮নং ওয়ার্ডের রামপুর গ্রামের মোসলেম শেখের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাতক্ষীরা থেকে আম বোঝাই করে যশোর-ট ১১২৯৪১ ট্রাকটি যশোর থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্য রওনা হয়। ওই সময় ট্রাকটি লক্ষীপাশা চৌরাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানকে ধাক্কা দেয়। এসময় ট্রাকের সামনের চাকায় পড়ে ভ্যানচালক তারিক আহম্মেদের বাম পায়ের নিচের অংশ পিষ্ট হয়ে যায়।
লোহাগড়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ শরিফুল ইসলাম বলেন, দুর্ঘটনায় ওই যুবকের বাম পা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনায় পতিত ট্রাক ও ট্রাক চালক কে লোহাগড়া থানা পুলিশ আটক করেছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাক ও চালক পুলিশ হেফাজতে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin