
ডেস্ক নিউজঃ
নড়াইলের নড়াগাতীতে খাশিয়াল ইউনিয়ন বিএনপির আয়োজনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩ ডিসেম্বর (বুধবার) বাদ মাগরিব বড়দিয়া বিএনপি অফিসে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি বিশ্বাস আসজাদুর রহমান মিটু, খাশিয়াল ইউনিয়ন বিএনপির সভাপতি নওশের বিশ্বাস, সেক্রেটারী মোঃ জিয়াউর রহমান, বড়দিয়া মুন্সী মানিক মিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোল্যা সাখাওয়াত হোসেন, বড়দিয়া জনতা ব্যাংকের সাবেক ব্যবস্থাপক নিরঞ্জন দাশ ঝন্টু ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিসহ ইউনিয়নের তৃনমূলের নেতাকর্মীরা।

খাশিয়াল ইউনিয়ন বিএনপির সেক্রেটারী মোঃ জিয়াউর রহমানের উদ্যোগে অননুষ্ঠিত দোয়া মাহফিল পরিচালনা করেন বড়দিয়া বাজার জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব মুফতি রেজাউল করিম। দোয়া শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।