রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
Title :
কালিয়ায় ১১ পুরিয়া গাঁজাসহ যুবক আটক, ১ বছরের কারাদণ্ড কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন করলেন ডিপিইও জাহাঙ্গীর আলম কালিয়ায় এইচএসসিতে পাসের হার নিয়ে হতাশা! নড়াগাতীতে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল চালুর প্রস্তুতি সভা অনুষ্ঠিত নড়াইলে ১০ পিস ইয়াবাসহ আটক ব্যক্তির ৬০ দিনের কারাদণ্ড নড়াইলে ১২ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ কালিয়ায় প্রাইমারী স্কুলের ওয়াশ ব্লকের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত নড়াগাতীতে মাদক ও চুরিসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

নড়াইল-১ আসনের গণ-অধিকার পরিষদের নমিনেশন পেলেন মো: আশিকুর রহমান।

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৪২৮ Time View

ডেস্ক নিউজ:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে গণ অধিকার পরিষদের মনোনয়ন পেয়েছেন মেরিন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশিকুর রহমান। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন।

আমিন টিভি অনলাইন এর সাথে এক একান্ত আলোচনায় তিনি জানান, “জনতার অধিকার, আমাদের অঙ্গীকার; আমাদের অঙ্গীকার, দেশ হবে জনতার”—এই স্লোগান দেখেই গণ অধিকার পরিষদকে সমর্থন করা উচিত। তিনি আরও বলেন, “আপনাদের সমর্থন পেলে আমি নড়াইল-১ আসনকে ইনশাআল্লাহ অনন্য উচ্চতায় নিয়ে যাবো।”

তিনি বিশেষ করে শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান এবং পর্যটন খাতগুলোকে গুরুত্ব দিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন, যা নড়াইলকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে।

তার কর্মজীবনের সুবাদে বিভিন্ন দেশে ভ্রমণের অভিজ্ঞতা থেকে তিনি উল্লেখ করেন, “আমি যখন বিভিন্ন দেশের শিক্ষা, চিকিৎসা এবং সার্বিক ব্যবস্থা দেখি এবং সেগুলোর সাথে আমার দেশের তুলনা করি, তখন আমার খুব খারাপ লাগে। আমাদের সুযোগ ও সামর্থ্যের অভাব নেই, বরং আমাদের সামর্থ্য আছে। কিন্তু রাজনৈতিক বিভাজনের কারণে আমরা সবসময় দ্বিধাগ্রস্ত থাকি।” তিনি আরও যোগ করেন, “আমরা যখন স্বাধীন হয়েছিলাম, তখন চীন আমাদের থেকে সামান্য এগিয়ে ছিল এবং একটি কৃষি-নির্ভর দেশ ছিল।”বর্তমানে তারা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ।

 তাৎক্ষণিক প্রতিক্রিয়ায়, তরুণ রাজনীতিবিদ ও সমাজসেবক জনাব মোঃ আশিকুর রহমান নড়াইলের আপামর জনসাধারণের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন এবং সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin