বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াগাতীতে ওয়ার্ডের কর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের সাথে মতবিনিময় করলেন বিশ্বাস জাহাঙ্গীর আলম

ডেস্ক নিউজঃ
  • Update Time : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৩৫০ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের সকল ওয়ার্ডের কর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের সাথে মতবিনিময় করেছেন নড়াইল ১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। ২৭ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৩ টায় চোরখালী গ্রামের নবগঙ্গা মডেল সরকারি প্রাইমারী স্কুল মাঠে ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খান রবিউল ইসলামের সভাপতিত্বে ইনিয়নের ১ ও২ নং ওয়ার্ডের কর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের সাথে কথা বলেন তিনি। তবে এ সময় হিন্দু সম্প্রদায়ের নারী ও পুরুষের উপস্থিতি ছিল লক্ষনীয়। এ সময় তারা বিশ্বাস জাহাঙ্গীর আলমের হাতে ধানের শীষ তুলে দিয়ে শুভেচ্ছা জানান।

ওয়ার্ডবাসীকে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে বক্তব্য দেন বড়দিয়া কলেজের অধ্যক্ষ মোল্যা সাখাওয়াত হোসেন, শামীম মোল্যা, হরিপদ দাশ, বিধান দাশ, মুন্না, সনদ দাশসহ আরো অনেকে।

একই দিনে বিকাল সাড় ৪ টায় দি পাটনা একাডেমি মাঠে ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল শেখের সভাপতিত্বে ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড কর্মী সমর্থক ও সন্ধ্যা ৭ টায় খাশিয়াল স্কুল মাঠে বাকী ওয়ার্ডের কর্মী, সমর্থক ও ভোটারদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। এ সময় বক্তব্য দেন অসীম মাষ্টার, সুইট সাধু, কলেজ শিক্ষক প্রনব দাশসহ আরো অনেকে।

এলাকার ছেলে হিসাবে ও অবহেলিত নড়াগাতীর উন্নয়নে বক্তারা বিশ্বাস জাহাঙ্গীর আলমকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার প্রতিশ্রুতি দেন।

নড়াইল ১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, বিগত সরকারের আমলে কালিয়ার এমপি নড়াগাতীর উন্নয়নে কোন কাজ করেনি। যোগাযোগ ব্যবস্থার বেহাল দশায় জনদুর্ভোগ চরমে। আমি এমপি হলে ব্যপক উন্নয়নের পাশাপাশি বড়দিয়া ব্রীজ ও নড়াগাতী বাসীকে উপজেলা উপহার দেওয়ার ঘোষণা দেন।
এ ছাড়া একটি দলে ৫০ টাকায় বেহেশতের টিকিট বিক্রি করছে। এ সকল ধর্ম ব্যবসায়ীদের থেকে দুরে থাকার পরামর্শ দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি বিশ্বাস আসজাদুর রহমান মিটু, নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক বুলবুল কবির, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কর্মী সমর্থকসহ সকল সম্প্রদায়ের শত শত মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin