বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াগাতীতে ইয়াবাসহ দুই যুবক আটক।

ডেস্ক নিউজঃ
  • Update Time : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ২৫৯৪ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের নড়াগাতি থানার ডুমুরিয়া এলাকা থেকে ১৫ পিচ ইয়াবাসহ মোঃ কিবরিয়া মোল্লা(৩৫) ও মোঃ জনি মোল্লা(২১) নামে ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াগাতী থানা পুলিশ। ২৪ অক্টোবর রাত ৯ টার দিকে রুবেলের মিনি পার্কের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃত মোঃ কিবরিয়া মোল্লা ডুমুরিয়া গ্রামের ফরিদ মোল্লার ছেলে ও মোঃ জনি মোল্লা একই গ্রামের ফিরোজ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই(নিঃ) এফ. এম. তারেক, এএসআই(নিঃ) মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ডাদের আটক করে। এ সময় ধৃত আসামিদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ১৫(পনের) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।

নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমান বলেন, এ বিষয়ে নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জেলা পুলিশ সুপার মোঃ রবিউল ইসলামের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin