বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে বাড়ির সামনে থেকে প্রথম আলোর সাংবাদিকের মোটরসাইকেল চুরি

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ২০৮৪ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইল শহরে নিজ বাড়ির গেটের সামনে থেকে প্রথম আলোর সাংবাদিকের ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি হয়েছে। এ ঘটনায় আজ বুধবার দুপুরে নড়াইল সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি এজহার দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক। এর আগে গত সোমবার রাতে শহরের ভাদুলিডাঙ্গা এলাকা এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিক মো. রাজু শেখ প্রথম আলোর নড়াইল জেলা প্রতিনিধি। তাঁর ব্যবহৃত লাল রঙের টিভিএস ফনিক্স (১২৫ সিসি) মোটরসাইকেলটির নিবন্ধন নম্বর নড়াইল হ-১১-৪১৩০।

রাজু শেখ বলেন, “সোমবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে আমি মোটরসাইকেলটি চালিয়ে বাড়ি ফিরি। গেটের সামনে মোটরসাইকেলটি রেখে ঘরে ঢোকার পর পরিবারের সদস্যরা জানান, আমার কক্ষের উত্তর পাশের জানালায় একজন অজ্ঞাত ব্যক্তি উঁকি দিচ্ছিলেন। পরিবারের এক নারী সদস্য চিৎকার দিলে তিনি দৌড়ে পালিয়ে যান। এ ব্যাপারে পরিবারের সকলের সঙ্গে আমি আলাপ-আলোচনা করছিলাম। কিছু সময় পর আমি মোটরসাইকেলটি উঠাতে বাইরে গিয়ে দেখি, আমার মোটরসাইকেলটি সেখানে নাই। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশিরা মিলে আশাপাশের বিভিন্ন এলাকা খোঁজাখুঁজি করি এবং তাৎক্ষণিকভাবে পুলিশ-প্রশাসনকে বিষয়টি জানাই।

তিনি আরও বলেন, “আমার বাড়ির অবস্থান এমন জায়গায়, সেখান থেকে মোটরসাইকেল নিয়ে যাওয়া সহজ নয়। স্থানীয় কারও সহায়তা ও পরিকল্পনা ছাড়া এ ঘটনা সম্ভব নয়। এ বিষয়ে থানায় একটি লিখিত এজহার দিয়েছি। আশা করছি, পুলিশ দ্রুত তদন্ত করে মোটরসাইকেলটি উদ্ধার করবে এবং জড়িতদের আইনের আওতায় আনবে।”

এ ব্যাপারে নড়াইল সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ‘মোটরসাইকেল চুরির ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক একটি এজহার দিয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin