বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় মা ইলিশ সংরক্ষণে সচেতনতামূলক সভা অনুষ্ঠি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৩৪৭ Time View

ডেস্ক নিউজঃ

“মা ইলিশ রক্ষা পেলে, সারা বছর ইলিশ মেলে” প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের কালিয়ায় মা ইলিশ সংরক্ষণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ অক্টোবর (সোমবার) সকাল ১১ টায় খুলনা বিভাগীয় মৎস্য অধিদপ্তরের আয়োজনে কালিয়া উপজেলার পিরোলী বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা মৎস্য অফিসার মোঃ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক বিপুল কুমার বসাক, বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক এইচ এম বদরুজ্জামান ও মো: জিল্লুর রহমান এবং উপজেলা মৎস্য অফিসার আবু রায়হান প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন পাচগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মো: সাইফুজ্জামান, কালিয়া প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক গোলাম মোর্শেদ শেখ, শিক্ষা অনুরাগী ও সমাজ সেবক আশরাফ উদ্দিন আনসারীসহ প্রান্তিক জেলেরা।

সচেতনতামূলক সভায় বক্তারা বলেন, চলতি মাসের ৪ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুম। তাই ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে এই ২২ দিন ইলিশ মাছ শিকার সরকারি ভাবে নিষিদ্ধ করা হয়েছে। মা ইলিশ রক্ষা পেলে, সারা বছর ইলিশ মিলবে। এ ছাড়া অভিযান চলাকালীন প্রান্তিক জেলেদের জন্য প্রনোদনার ব্যবস্থা করেছে সরকার। তাই ইলিশের অভাব দুর করতে সকলকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান অতিথিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin