বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ড্রাইভার খায়রুলের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৩৯২ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়া কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ড্রাইভার মোঃ খায়রুল ইসলামের বিরুদ্ধে ব্যপক অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বেপরোয়া এম্বুলেন্স চালিয়ে লেগুনার ক্ষতিসাধন, রুগীদের সাথে অশোভন আচারনসহ অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে ওই ড্রাইভারের বিরুদ্ধে। এ ঘটনায় ব্যবস্থা গ্রহনের জন্য ৬ অক্টোবর (সোমবার) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন কালিয়া লেগুনা শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মোঃ মিশুক শেখ।
এছাড়া এ অভিযোগের অনুলিপি ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালক, পরিচালক প্রশাসন, বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক, জেলা প্রশাসক, জেলা সিভিল সার্জন ও কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ৬ টি দপ্তরে পাঠিয়েছেন তিনি।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই এম্বুলেন্স ড্রাইভার কালিয়া থেকে খুলনা যাবার সময় বেপরোয়া গাড়ী চালিয়ে ৫টি লেগুনার লুকিং গ্লাস ভেঙ্গে ফেলেন এবং এ বিষয়ে জিজ্ঞাসা করলে ক্ষতিগ্রস্তদের সাথে চরম দুর্ব্যবহার করেন। তিনি সরকারি এ্যাম্বুলেন্স মাঝে মাঝে বহিরাগত চালক দিয়ে চালান যার প্রমান অভিযোগের সাথে দাখিল করেছেন বলে জানান মিশুক শেখ।

চলতি বছরের মার্চ ‘ মাসের ২৩ তারিখে রাত ১০ টার দিকে কামাল নামে শ্রমিক ইউনিয়নের একজন সদস্য স্ট্রোক করিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে
কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সেই লাশ বহন করে খায়রুল ৭ হাজার টাকা আদায় করেছেন বলে অভিযোগে উল্লেখ আছে। এ ভাবে সকল রুগীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আাদায় তার পেশায় পরিনত হয়েছে। ড্রাইভার খায়রুল ইসলাম অত্র হাসপাতালে যোগদানের পর থেকে বেপরোয়া গাড়ী চালিয়ে দু’ বার মারাত্মক দুর্ঘটনা ঘটিয়ে সরকারি এ্যাম্বুলেন্সটির ব্যপক ক্ষতি সাধন করেছে। এ ছাড়া রোগী পরিবহণ বাবদ ভাড়ার কোন রশিদ দেন না খায়রুল ইসলাম। দুর্নীতিবাজ ওই ড্রাইভারের এ হেন কার্যকলাপ থেকে পরিত্রান চায় সচেতন উপজেলাবাসী।

অভিযুক্ত খায়রুল ইসলামের সাথে কথা হলে অভিযোগের সত্যতা অস্বীকার করে বলেন, কোন লেগুনা ড্রাইভারের সাথে তার কথা কাটাকাটি হয়নি এবং লাশ বহন করে ৭ হাজার টাকা নেননি। রশিদ বহি শেষ হয়ে যাওয়ায় তিনি রশিদ দিচ্ছেন না বলে জানান।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ শোয়াইব বলেন, অভিযোগ পেয়েছি এবং এ বিষয়ে অভিযুক্তকে শোকজ করা হয়েছে তিনি জবাবও দিয়েছেন। তবে দেশব্যপী টাইফয়েড টিকা দানের ক্যম্পেইনে প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় তদন্তে বিলম্ব হচ্ছে। এটা শেষ হলে তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin