বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াগাতীতে রাস্তা নির্মাণ নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের ৬ জন আহত

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৪৫৫ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের নড়াগাতী থানার কামশিয়া গ্রামে বাড়ির সীমানা দিয়ে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছে। আহতরা সকলকেই চিকিৎসার জন্য গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থলে অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নড়াগাতী থানার কামশিয়া গ্রামের হাবিবুর রহমান মুন্সি ও কাবিল মুন্সি ওরফে রাজু মুন্সি এই দুই প্রতিবেশী পরিবারের মধ্যে জমিসংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার (৪ অক্টোবর) অনুমান দুপুর ১২টার দিকে কাবিল মুন্সির পক্ষের লোকজন হাবিবুর রহমানের জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা চালায়। এ সময় হাবিবুর রহমানের লোকজন বাঁধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন- আছাদুজ্জামান মুন্সির ছেলে রমজান মুন্সি (৪০), লুলু মুন্সি (৩৫)ও জুয়েল মুন্সি (৪০), হাবিবুর রহমানের ছেলে মুন্সি আব্দুল্লাহ বাদশা (২৫), মৃত আকরাম মুন্সির ছেলে সোহেল মুন্সি (২৭) এবং রাঙ্গু মোল্যার ছেলে জাকারিয়া মোল্যা (২০)। তারা গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমান চিকিৎসাধীন আছেন।

নড়াগাতী থানার ওসি মো. আশিকুর রহমান বলেন, এলাকার পরিস্থিতি এখন শান্ত। কোন পক্ষই অভিযোগ করেনি। আভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ওই গ্রামে অতিরিক্ত ফোর্স টহল দিচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin