বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় ৫ দফা দাবিতে ইসলামি আন্দোলনের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫০১ Time View

ডেস্ক নিউজঃ

সারা দেশে সমমনা ইসলামী দলগুলোর ন্যায় কালিয়ায় ৫ দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ। ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) বিকাল সাড়ে ৩ টায় কালিয়া বাসষ্ট্যান্ডে সমাবেশে বক্তব্য রাখেন-
ইসলামী আন্দোলন মনোনীত নড়াইল-১ এর প্রার্থী মাওলানা আব্দুল আজিজ, কালিয়া থানা ইসলামি আন্দোলনের সভাপতি মাওলানা আলী হুসাইন, সেক্রেটারী কাজী মোহসিন আলী, নড়াগাতী থানা ইসলামি আন্দোলনের সভাপতি হাফেজ হুসাইন,সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান, উপজেলা যুব আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা আবুল হাসান, সহ-সভাপতি হাফেজ খবির উদ্দিন, পৌর সভাপতি মুফতি আজগর আলী, নড়াগাতী থানা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হক, ইসলামী যুব আন্দোলন নড়াগাতী থানা সভাপতি মাওলানা হাসিবুল ইসলাম, কালিয়া থানা জয়েন্ট সেক্রেটারী মোঃ হাবিবুর রহমান বিশ্বাস, পৌর সেক্রেটারী মোঃ ফরহাদ শেখসহ ইসলামী আন্দোলন ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের আয়োজন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যার বিচার ও ফ্যাসিবাদের দোসরদের বিচারের আওতায় আনা এবং বিচারকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণাসহ ৫ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোন নির্বাচন হবেনা।
সমাবেশ ও বিক্ষোভ মিছিলের নেতৃত্বদানকারী নড়াইল-১ এর ইসলামি আন্দোলনের এমপি প্রার্থী মাও আব্দুল আজিজ বলেন, ইসলামি আন্দোলন ক্ষমতায় গেলে মানুষের জানমালের হেফাজত করবে এবং বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। সংখ্যা লঘু বলে কোন শব্দ থাকবেনা। নারীদের সমান অধিকার নয় অগ্রাধিকার দেওয়া হবে। হিন্দু মুসলিম সকলে কাধে কাধ মিলিয়ে অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা গড়ে তোলা হবে বলে হাত পাখা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
সমাবেশ শেষে উপস্থিত হাজার হাজার নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে কালিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ইসলামি আন্দোলনের অফিসে এসে দোয়ার মাধ্যমে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin