বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াগাতী থানা পুলিশের তৎপরতায় চোরাই মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ৪।

নিউজ ডেক্স
  • Update Time : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ৫৯৬ Time View

নড়াগাতী থানা পুলিশের তৎপরতায় চোরাই মোবাইল ফোন ও মাদকসহ ৪ জনকে আটক করা হয়েছে। গত ২৪ ঘন্টার অভিযানে যশোর ও নড়াগাতি থানাধীন বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় মাদকদ্রব্য (ইয়াবা) ১২ পিচ ও ৪টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২ মে নড়াগাতি থানা এলাকায় একটি চুরির ঘটনা ঘটে। জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং নড়াগাতি থানার অফিসার ইনচার্জসুকান্ত সাহার তত্ত্বাবধানে চুরির রহস্য উদঘাটনের লক্ষ্যে অভিযানে নামে পুলিশ। এ ঘটনায় এসআই(নিঃ) নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ নড়াগাতি থানার পানিপাড়া গ্রামের শহিদুল মোল্লার ছেলে শাকিল আহম্মেদ (২২) কে ৩ টি চোরাই মোবাইল ফোনসহ যশোর থেকে আটক করে এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে শাকিল তার সহযোগীর নাম প্রকাশ করলে পানিপাড়া থেকে শাহিনকে গ্রেপ্তার করে। সে পানিপাড়া গ্রামের মান্নান মোল্লার ছেলে। এ সময় তার নিকট থেকে ১২ পিস ইয়াবা ও ১ টি চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়। এছাড়া মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আব্দুল মোল্যা(৪৫) এবং মারামারি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি শাহ আলম (২৪) কে গ্রেপ্তার করেছে নড়াগাতি থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin