বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

লোহাগড়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডেস্ক নিউজঃ
  • Update Time : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৩ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলে লোহাগড়া উপজেলায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার উপজেলা সদরের এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে ওই কর্মসূচি পালিত হয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও দুর্নীতি দমন কমিশনের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় লোহাগড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও ওই বিদ্যালয় এর আয়োজন করে।

জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়। শপথবাক্য পাঠ করান উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সহসভাপতি সৈয়দ জিহাদ আলী।

দুর্নীতি বিরোধী সমাবেশে সভাপতিত্ব করেন সৈয়দ জিহাদ আলী। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপংকর সাহা। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিদ্যালয়ের সভাপতি শাহ আলী সাইফুল্লাহ মামুন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবুল হাসনাত, উপজেলা সমাজসেবা অফিসার শামীম রেজা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin