বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলের কলোড়ায় ইউনিয়ন সেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত

রাসেল মোল্লা নড়াইল প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৯২ Time View

রাসেল মোল্লা নড়াইল প্রতিনিধি:

নড়াইল সদর উপজেলার কলোড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অংগসংগঠন সেচ্ছাসেবক দলের কর্মীসভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
১৭ সেপ্টেম্বর বুধবার বিকালে ইউনিয়নের বাহিরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার টিটোর সভাপতিত্বে ও সদস্য সচিব সবুর মোল্যার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার মঞ্জুরুল সাইদ বাবু, নড়াইল সদর থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার মশিয়ার রহমান, সহ জেলা ও থানা বিএনপি ও অংগসংগঠনের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ বলেন, বর্তমান একটি দল ইসলাম ধর্মকে পুজি করে রাজনীতি করছে, তারা জান্নাতের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে। তাদের প্রধান হাতিয়ার মহিলা কর্মী। ইসলামে কি কোথাও বলা আছে যে মহিলারা পুরুষদের মাঝে থেকে ভোট ভিক্ষা করে বেড়াবে? যদি না থেকে থাকে তাহলে তারা ভন্ড, আর এই ভন্ডামি বাংলার আপামর জনতা মেনে নেবেনা।

এছাড়াও অন্যান্য বক্তারা বলেন, সকলে নিজেদের ভিতর সকল ভেদাভেদ ভুলে গ্রুপিং না করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিক ধানের শীষ এর পক্ষে ভোট চাইতে হবে। সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে পড়তে হবে হিন্দু সম্প্রদায়ের একটা বড় অনুষ্ঠান শারদীয় উৎসব দূর্গা পুজায় সহোযোগিতা করতে হবে। আমরা হিন্দু মুসলিম ভাই ভাই।

নড়াইল সদর থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার মশিয়ার রহমান ৮ নং কলোড়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করার লক্ষে আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin