বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় ভুয়া ফেসবুক আইডি থেকে ক্লিনিকের নামে অপপ্রচার করায় থানায় জিডি

ডেস্ক নিউজঃ
  • Update Time : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৩৪ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়া উপজেলার শিকদার ক্লিনিকের নামে ভুয়া ফেসবুক আইডি থেকে অপপ্রচার করায় সাধারণ ডায়েরী করেছেন ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জিয়াউর রহমান। ক্লিনিকের সুনাম ক্ষুন্ন করায় ১৪ সেপ্টেম্বর (রবিবার) অভিযুক্ত ফেসবুক আইডির বিরুদ্ধে সাধারণ ডায়েরী করেছেন তিনি।
জিডি সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর দুপুর ১২ টার দিকে https://www.facebook.com/profile. php?id=61568307938527 আইডি ব্যবহার করে শিকদার ক্লিনিকের নামে নামে বিভিন্ন রকম মিথ্যা অপপ্রচার চালায়। অপপ্রচারে ওই ভুয়া আইডি থেকে সে নিজেকে শিকদার ক্লিনিকের রিসিপশেনর দায়িত্বে আছে এবং বলেছে যে কেউ অসুস্থ হলেই চলে আসবেন আমাদের ক্লিনিকে রোগীর সর্ব প্রকারের সেবাই আমাদের কাম্য ও একমাত্র লক্ষ্য। আসার সময় আমার ফী ঘন্টায় ২ হাজার টাকা আনতে ভুলবেননা যেন। এছাড়া যোগাযোগের জন্য ০১৮১৮৮২৪০৩৮, ০১৩১৭৮০৭৪৩১ নম্বর দুটি দিয়েছে।
ক্লিনিকের ব্যবস্থাপক জিয়াউর রহমানের বলেছেন, আমি এই ব্যক্তিকে চিনি না। সে আমার প্রতিষ্ঠানে কোন দিন চাকুরীও করে নাই। আমার প্রতষ্ঠানে সুনাম নষ্ট করার জন্য কে বা কাহারা এই ধরনের অপপ্রচার চালাচ্ছে। যার কারনে আমার এবং আমার প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন হচ্ছে। আমি বিভন্ন ভাবে চেষ্টা করেও উক্ত অপপ্রচার কারীর পরিচয় সনাক্ত করিতে ব্যর্থ হই। ভবিষ্যতে ওই অপপ্রচারকারী আমার প্রতিষ্ঠানের ক্ষতি করতে পারে তাই বিষয়টি সাধারণ ডায়েরী ভুক্ত করেছি।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, সিকদার ক্লিনিক এর ব্যবস্থাপক একটি ফেসবুক পেজের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন। জিডি নং ৬২৪ ১৪/৯/২৫ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin