বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

আটলান্টিক সিটি কাউন্সিল নির্বাচনে লড়ছেন কুলাউড়ার সোহেল আহমদ

হাকিকুল ইসলাম খোকন,নিউইয়র্কঃ
  • Update Time : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৯৯ Time View

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

আগামী চার নভেম্বর, মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে কাউন্সিল এট লারজ পদে ডেমোক্রেটিক দলের মনোনীত প্রার্থী হিসেবে মেয়র প‍্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশি আমেরিকান সোহেল আহমদ। প্রথম বাংলাদেশি আমেরিকান হিসাবে এই নির্বাচনে জয় পেয়ে ইতিহাস সৃষ্টির অপেক্ষায় আছেন তিনি। তিনি মৌলভীবাজারের কুলাউড়ার সন্তান বাংলাদেশি আমেরিকান সোহেল আহমদ।খবর আইবিএননিউজ ।

বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার সন্তান সোহেল আহমদ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অ্যাটলান্টিক কাউন্টির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি কমিউনিটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত।
তাঁর নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে রয়েছে সিটি হলে নতুন নেতৃত্ব আনয়ন, নিরাপদ এবং পরিস্কার পরিচ্ছন্ন রাস্তা ঘাট, কর হ্রাস,নিরাপত্তা , অবকাঠামোগত উন্নয়ন ইত্যাদি।
সিটি কাউন্সিল এট লারজ নির্বাচনে সোহেল আহমদকে বিজয়ী করার লক্ষ্যে কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত একটি নির্বাচন পরিচালনা কমিটি তাঁর পক্ষে প্রচারাভিযান চালিয়ে যাচ্ছে।
বিগত জুন মাসের প্রাইমারি নির্বাচনের মতো আগামী নভেম্বর মাসের চূড়ান্ত নির্বাচনেও তাঁকে সহ মেয়র প‍্যানেলের সব প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য তিনি ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।
সোহেল আহমদ নিজেও নির্বাচনে জয়ী হওয়ার ব্যাপারে বেশ আশাবাদী।
আগামী চার নভেম্বর ,মংগলবার অনুষ্ঠিতব্য নির্বাচনে কাউন্সিল এট লারজ পদে সোহেল আহমদ এর ভাগ্যে শিকে ছিঁড়বে কিনা তা দেখার অপেক্ষায় আটলান্টিক সিটির প্রবাসী বাংলাদেশিরা।তাঁরা সোহেল আহমেদকে শুভ কামনা জানিয়ে তাঁর বিজয় দেখার অপেক্ষায় প্রতীক্ষার প্রহর গুনছেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin