বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

আমিন টিভি অনলাইন কতৃক আয়োজিত ফটো কনটেস্ট এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৪৪ Time View

নড়াইলের স্বনামধন্য জনপ্রিয় সংবাদ মাধ্যম আমিন টিভি অনলাইন কতৃক আয়োজিত ফটো কনটেস্ট এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।  ১২ সেপ্টেম্বর (শুক্রবার)  সকাল সাড়ে ১১ টায় আমিন টেলিভিশন কর্তৃপক্ষ, বিজয়ী প্রতিযোগী ও স্পন্সরদের ভার্চ্যুয়ালী অংশগ্রহণের মাধ্যমে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। 

এ সময় ভার্চ্যুয়ালী বক্তব্য রাখেন, আমিন টিভি অনলাইন এর সম্পাদক মোঃ জিহাদুল ইসলাম,  নির্বাহী সম্পাদক মোঃ আমিনুর রহমান ও আয়োজনের স্পন্সর লোহাগড়ার সুপরিচিত ও স্বনামধন্য প্রতিষ্ঠান আনাস অটো এবং নড়াইলের সুপরিচিত দলিল লেখক কাজি আলিমুজ্জামান প্রমুখ।

এ ছাড়া আনাস অটোর পক্ষ থেকে প্রথম পুরুষ্কার হিসেবে নগদ ৫ হাজার টাকা এবং দলিল লেখক কাজি আলিমুজ্জামানের পক্ষ থেকে দ্বিতীয় পুরুষ্কার হিবে নগদ ৩ হাজার টাকা। ও আমিন টিভি অনলাইন এর পক্ষ থেকে তৃতীয় পুরুষ্কার হিসেবে নগদ ২ হাজার টাকা পেয়ে অভিব্যক্তি ব্যক্ত করেন প্রথম বিজয়ী পারভেজ আহমেদ মিথুন, দ্বিতীয় বিজয়ী মোঃ জুয়েল হাসান ও তৃতীয় বিজয়ী ফ্রান্স।

চলতি বছরের ১৬ জুলাই আমিন টিভি অনলাইন এর ফটো কনটেস্ট শুরু হয়। এতে মোট ১০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এদেরকে ৫ টি রাউন্ডে ভাগ করে সর্বোচ্চ ভিউ অর্জনকারীকে বিজয়ী ঘোষনা করা হয়। এরই ধারাবাহিকতায় ১০ সেপ্টেম্বর ফাইনাল রাউন্ডে উপরোক্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

বেশী ভিউ পেয়ে লোহাগড়া উপজেলার লাহুড়িয়া এলাকার পারভেজ আহমেদ মিথুন প্রথম এবং একই এলাকার মোঃ জুয়েল হাসান ২য় হয়েছেন ও ৩য় হয়েছেন শালনগর গ্রামের ফ্রান্স।

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি এ ধরনের ব্যতিক্রমী আয়োজন অব্যাহত থাকবে বলে জানান আমিন টেলিভিশন এর সম্পাদক ও নির্বাহী সম্পাদক। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin