বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

৩০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহরণ করা সেই শিশু মেজবা কে উদ্ধার করেছেন লোহাগাড়া থানা পুলিশ, অপহরণকারীরাও আটক

ডেস্ক নিউজঃ
  • Update Time : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১১৫১ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রবাসীর শিশু সন্তানকে অপহরণের ঘটনায় নারীসহ চারজনকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। একই সাথে অপহৃত শিশু আব্দুল্লাহ মেজবা (৮)কে উদ্ধার করা হয়।
রবিবার (৩১ আগস্ট) দুপুরে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরিফুল ইসলাম প্রেস ব্রিফিং এ বিষয়টি নিশ্চিত করেছেন।
উদ্ধার হওয়া শিশু আব্দুল্লাহ মেজবা লোহাগড়া উপজেলার কোটাখোল ইউনিয়নের ঘাঘা গ্রামের প্রবাসী সালাউদ্দীন মৃধার ছেলে।
গ্রেফতারকৃতরা হলেন, লোহাগড়া উপজেলার ঘাঘা গ্রামের উত্তরপাড়ার শহিদ শেখের ছেলে উজ্জ্বল শেখ (৩৬), বাবুল লস্করের স্ত্রী রোজিনা বেগম (৩৫), ভ্যানচালক যোগিয়া গ্রামের হানিফের ছেলে জান্নাতুল (২০) এবং বাবুল লস্কারের ছেলে সাকিব (১৭)।
পুলিশ জানায়, লোহাগড়া উপজেলার কোটাখোল ইউনিয়নের ঘাঘা গ্রামের উজ্জল শেখ একই গ্রামের শিশু আব্দুল্লাহ মেজবাহকে অপহরণের পরিকল্পনা করেন। এতে সে ভ্যানচালক জান্নাতুলকে ১০ হাজার টাকা দেয়ার প্রলোভন দেখায় ও ৫শ টাকা প্রদান করে, বাকি টাকা কাজ শেষে দিবেন বলে আশ্বাস দেন। এ ছাড়া রোজিনা বেগম ও তার ছেলে সাকিবকে মুক্তিপনের টাকা পেলে তাদের লোনের টাকা পরিশোধ করে দিবে বলে প্রলোভন দেয়, এতে তারা রাজি হন। গত শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশেই স্থানীয় উজ্জ্বল শেখের দোকানে যায় শিশু আব্দুল্লাহ। এরপর পরিকল্পনা অনুযায়ী সেখানে উজ্জ্বল শেখ তাকে খাবারের সাথে দুটি ‘হিস্টাসিন’ ট্যাবলেট খাইয়ে অচেতন করে ফেলে। পরে ভ্যানচালক জান্নাতুল, রোজিনা বেগম ও সাকিব এর সহোযোগিতায় তাকে অ*প*হ*র*ণ করে মুক্তিপণ দাবি করার পরিকল্পনা করে। এরপর ওই রাতেই শিশুটিকে লোহাগড়া নিরিবিলি পিকনিক স্পটের একটি কক্ষে লুকিয়ে রাখা হয়। শিশুটির পাহারার দায়িত্বে ছিল রোজিনা বেগম নামে এক নারী।

অন্যদিকে, ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য অপহরণকারী উজ্জল শেখ আব্দুল্লাহর স্বজনদের সাথে লোহাগড়া থানায় গিয়ে অপহরণের অভিযোগ দায়ের করার পরামর্শ দেয়। তবে তাদের কথাবার্তায় অসংঙ্গতির কারণে পুলিশ সন্দেহ করে তদন্ত শুরু করে। এরপর থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায়, উপ-পরিদর্শক (এসআই) তারোক বিশ্বাস, আজিজুর তালুকদার ও সঙ্গীয় ফোর্সসহ পুলিশের তৎপরতায় রবিবার (৩১ আগস্ট) ভোরে নিরিবিলি পিকনিক স্পট থেকে অক্ষত অবস্থায় শিশু আব্দুল্লাহকে উদ্ধার করা হয় এবং নারীসহ চারজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, শিশু অপহরণের ঘটনায় অভিযান চালিয়ে অক্ষত অবস্থায় ওই শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। গ্রেফতার চারজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপহরণের কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin