বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

লোহাগড়ায় ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজঃ
  • Update Time : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৩৫৮ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের লোহাগড়ায় বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগষ্ট (শুক্রবার) বিকাল ৩ টায় ১০নং কোটাকোল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বড়দিয়া হাইস্কুল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

লোহাগড়া থানা যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ নিয়ামত মোল্যার পরিচালনায়, কোটাকোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক
বাবুল আহম্মেদের সঞ্চলনায় ও কোটাকোল ইউনিয়ন বিএনপির সভাপতি মোল্যা জিকরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায়-

প্রধান বক্তা আলহাজ্ব মনিরুল ইসলাম বলেন, ফ্যাসিষ্ট আওয়ামীলীগের পতনের পর বিগত ১ বছরে আমরা দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি,হিন্দুদের জান মালের নিরাপত্তা নিশ্চিত করেছি।আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে বড়দিয়া বাজারের উন্নয়নসহ বড়দিয়া মহাজন ঘাটে ব্রীজের ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন। অবহেলিত নড়াইলের উন্নয়নের জন্য ভোট দিয়ে বিএনপিকে নির্বাচীত করার আহ্বান জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, বিগত সরকারের এমপি ও উপজেলার চেয়ারম্যানেরা এলাকার কোন উন্নয়ন করেনি। শুধু নিজেদের পকেট ভারী করেছেন। অতঃপর তারেক জিয়ার ৩১ দফা পাঠ করে শোনান এবং এটা বাস্তবায়নের জন্য এবং কাংখিত উন্নয়ন পেতে আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক মোঃ সুলতানুজ্জামান সেলিম,নড়াগাতী থানা বিএনপি সভাপতি খাঁন মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবির, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মোঃ মিলু শরীফ, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু, লেহাগড়া থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান (মোস্তাক) প্রমুখ।
বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল ১ থেকে আলহাজ্ব মনিরুল ইসলামকে ও ২ আসনে বিশ্বাস জাহাঙ্গীর আলমকে মনোনয়ন দেওয়ার দাবী জানান

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত তৃণমূলের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin