বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইল জেলা কারাগারের হাজতির মৃত্যু

ডেস্ক নিউজঃ
  • Update Time : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৫২৪ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইল জেলা কারাগারের হত্যা মামলার আসামি হুমায়ুন শেখ (৪২) মারা গেছেন। অসুস্থ অবস্থায় কারাগার থেকে নড়াইল জেলা হাসপাতালে নেয়া হলে শুক্রবার (২২ আগস্ট) রাত ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হুমায়ুন শেখ কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের খেলাফত শেখের ছেলে।

পরিবার ও কারাগার কর্তৃপক্ষ জানায়, নড়াইল জেলা কারাগারের হাজতি হুমায়ুন কাঞ্চনপুর গ্রামের ফরিদ হত্যা মামলার ৮ নম্বর আসামি। গত ২৯ জুন থেকে জেলা কারাগারে ছিলেন তিনি। গত চারদিন যাবত জ্বরে ভুগছিলেন। হুমায়ুন শুক্রবার মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারাগার কর্তৃপক্ষ তাকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক অলোক কুমার বাগচী তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, হাসপাতালে আনার আগেই হুমায়ুন শেখ মারা গেছেন।

এ বিষয়ে জেল সুপার (চলতি দায়িত্ব) সোহানুর রহমান সেতু বলেন, হুমায়ুন শেখের মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে ময়নাতদন্ত করা হয়েছে। তার পরিবারের কোনো অভিযোগ থাকলে তদন্ত করে দেখা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin