
ডেস্ক নিউজঃ
প্রশিক্ষিত সাংবাদিক সমাজ আমাদের প্রত্যাশা” এ স্লোগান কে সামনে রেখে সংবলিত সাংবাদিক সংগঠন রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) কালিয়া উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে।
১৫ আগষ্ট ( শুক্রবার) বিকাল ৪টায় নড়াইল জেলা সভাপতি সাজ্জাদ আলম খান সজল ও সাধারণ সম্পাদক স্বপন কুমার দাসের উপস্থিতিতে ১১ সদস্য বিশিষ্ট কালিয়া উপজেলা কমিটি ঘোষনা করা হয়।

এ সময় কালিয়া উপজেলা কমিটিতে সভাপতি পদে দৈনিক জনতা পত্রিকার নড়াইল জেলা প্রতিনিধি মামুন মোল্যা ও সাধারণ সম্পাদক পদে দৈনিক বাংলার দূত পত্রিকার বিশেষ প্রতিনিধি মো : উজ্জ্বল শেখকে মনোনীত করা হয়।
এ ছাড়া সিনিয়র সহ সভাপতি পদে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার কালিয়া উপজেলা প্রতিনিধি দেব প্রসাদ দাস, সহ সভাপতি পদে দৈনিক এই বাংলা পত্রিকার মফস্বল সম্পাদক মোস্তফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে
দৈনিক লাখো কণ্ঠ পত্রিকার নড়াইল জেলা প্রতিনিধি রিপন বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দৈনিক অভয়নগর পত্রিকার ভ্রামমান প্রতিনিধি রামিম সরদার,দপ্তর সম্পাদক পদে দৈনিক গনতদন্ত পত্রিকার কালিয়া উপজেলা প্রতিনিধি নাসির আহমেদ, অর্থ বিষয়ক সম্পাদক পদে ডিএমসি নিউজ ২৪ ডট কম অনলাইন পত্রিকার কালিয়া উপজেলা মাল্টিমিডিয়া রিপোর্টার মো:সামিউল ইসলাম, কার্যনির্বাহী সদস্য হিসাবে খুলনা টাইমস পত্রিকার কালিয়া প্রতিনিধি মো :শাহিদুল ইসলাম সুৃমন, দৈনিক ভোরে আলো পত্রিকার কালিয়া উপজেলা প্রতিনিধি মো :ফাহিম শেখ, দৈনিক অভয়নগর পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার ওয়ালিউল্লাহ জনিসহ ১১ সদস্য বিশিষ্ট কমিটি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আরজেএফ এর কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিলন মল্লিক, নড়াইল জেলা কমিটির আইন উপদেষ্টা এডভোকেট রিয়াজুর ইসলাম।
নবীন সাংবাদিকদের প্রশিক্ষণ ও সাংবাদিকতার মান উন্নয়নে কাজ করা ও সাংবাদিকদের অধিকার আদায় করাই এ সংগঠনের মূল উদ্দেশ্য বলে জানান সংগনটির সিনিয়র যুগ্ম মহাসচিব সাজ্জাদ আলম খান সজল।