বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় ৫ আগস্টের গণঅভ্যুত্থান দিবসে খেলাফত মজলিসের মোটরসাইকেল শোভাযাত্র অনুষ্ঠিত।

আমিন টিভি অনলাইন ডেস্কঃ
  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৪২০ Time View

আমিন টিভি অনলাইন ডেস্কঃ

নড়াইলের কালিয়ায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা ও বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ৫ আগষ্ট (বুধবার) সাকালে নড়াইল-১ আসনে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুর রহমান সাহেবের নেতৃত্বে শোভাযাত্রাটি চাপাইল, বড়দিয়া, কালিয়া, গাজীরহাট হয়ে কলাবাড়িয়া এসে শেষ হয়।
দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর ছিল পুরো এলাকা। র‌্যালির প্রতিটি ধাপে অংশগ্রহণকারীরা স্লোগানে মুখরিত করে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার অঙ্গীকার করেন।

সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুর রহমান বলেন, ‘ইনশাআল্লাহ দ্বীন কায়েমের সংগ্রাম অব্যাহত থাকবে। “গণঅভ্যুত্থান শুধু একটি দিন নয়, এটি একটি চেতনা—যা আমাদের দীন ও দেশের মুক্তির জন্য অব্যাহত প্রচেষ্টার প্রতীক।”

এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা দেশের সকল ইসলামপ্রিয় জনগণকে ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে আসার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin