বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

ভাঙ্গায় ছবি তুলা নিয়ে ৬ গ্রামবাসীর মধ্যে ২ ঘন্টা ব্যাপী সংঘর্ষ,আহত-৩৫।

ওয়াহিদুজ জামান , ফরিদপুর।
  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৫৯৬ Time View

ফরিদপুরের ভাঙ্গায় ছবি তুলাকে কেন্দ্র করে ৬ গ্রামবাসীর মধ্যে ২ ঘন্টা ব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৬ গ্রামের ৩৫ জন আহত হয়েছে। শুক্রবার ( ২৮ এপ্রিল) সন্ধা ৭টা থেকে চলা সংঘর্ষ রাত ৯টার সময় শেষ হয়। উপজেলার আলগী ইউনিয়নের গুলপুনদী ও নাওরা, ছুলনা, শুয়াদী, চান্দ্রা, অপরপুর্টি ৬ গ্রামের লোকজন দুই দলে বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে। আহতদেরকে ভাঙ্গা ও ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং স্থানীয় চিকিৎসা নিয়েছে।
পুলিশ ও এলাকা সুত্রে জানা যায়, শুক্রবার সন্ধার সময় এলাকার কিছু যুবক ছুলনা বাজারে ছবি তুলছিল। এ নিয়ে যুবকদের মধ্যে গুলপুনদী গ্রামের বাবু বিশ্বাস, সুজন, আশরাফুল ও নাওরা এলাকার ৫ গ্রামের বাবু, রিফেল, ২ দলের যুবকদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এ ঘটনার জের ধরে গুলপুনদী ও নাওরা, ছুলনা, শুয়াদী, চান্দ্রা, অপরপুর্টি গ্রামের লোকজন দুই দলে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ২ ঘন্টা ব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের ৩৫ জন লোক আহত হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আস্তে পরিস্থিতি শান্ত করে। আহতদের মধ্যে আছাদ (২২) ও আজিজুলকে ভাঙ্গা থেকে ফরিদপুর এবং হেলাল, সাহাদাৎ, সবুজ, ফারুক, আলাউদ্দিন, হিরো, মনির মোল্লা, ফাইজুর, আক্কাস মাতুব্বরকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছে। এলাকায় থমথমে ভাব বিরাজ করেছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

এব্যাপারে ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম জানান, ছবি তুলা নিয়ে যুবকদের মধ্যে কথা-কাটাকাটি পরে গ্রামবাসীদের মধ্যে মারামারি হয়েছে । সংবাদ পেয়ে এলাকায় পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করেছি । তবে অভিযোগ পেলে ব্যবস্থা নিব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin