বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজঃ
  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৫৩০ Time View

আমিন টিভি অনলাইন ডেস্কঃ

নড়াইলে কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন অফিসের আয়োজনে ও ইউনিসেফের সহযোগিতায় সোমবার (৪ আগস্ট) দুপুরে সদরের গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদ।

গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুব্রত কুমার, ডাক্তার ইসমাইল হোসেন বাপ্পী, সহকারী শিক্ষক শিখা রানী, তাপস পাঠক, জেলা স্বাস্থ্য তত্ত¡াবধায়ক দুলাল চন্দ্র গাইন, স্বাস্থ্য পরিদর্শক সিরাজুল ইসলাম, শিক্ষার্থী রূপক ভৌমিক, বৈশাখী গুপ্ত, সৌম পাঠক, বিথী পাঠকসহসহ অনেকে। কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা প্রকল্পের মাধ্যমের ছেলে-মেয়েদের কৈশোরকালীন সময়ে সুস্থ-সুন্দর ভাবে বেড়ে উঠার বিভিন্ন পরামর্শ দেয়া হয়।

স্বাস্থ্য বিভাগের হিসাব মতে ১০ থেকে ১৯ বছর পর্যন্ত সময়টা কৈশোরকাল। এ বয়সে হরমোন পরিবর্তন হয়। এ কারণে শারীরিক ও মানসিক পরিবর্তন হয়ে থাকে। ওজন ও উচ্চতা বাড়ে, হাড়ের গঠন হয়, পুষ্টিকর খাবারের প্রয়োজন হয়। এ সময়ে তাদের ‘গাইড’ করার প্রয়োজন হয়।

এ প্রকল্পের মাধ্যমে প্রতি সপ্তাহে শিক্ষার্থীদের কৈশোরকালের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং চিকিৎসাসেবা প্রদান করা হয়ে থাকে। নড়াইলের তিনটি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং কয়েকটি কমিউনিটি ক্লিনিকে এ কার্যক্রম চালু আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin