বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

সাংবাদিক জিহাদুল ইসলামের উপর হামলার প্রতিবাদে উত্তাল সাংবাদিক সমাজ।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৩৪১ Time View

সাংবাদিক জিহাদুল ইসলামের উপর হামলার প্রতিবাদে উত্তাল সাংবাদিক সমাজ _____________
তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি কালিয়া প্রেসক্লাবের

নড়াইলের কালিয়ায় দৈনিক সকালের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ জিহাদুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাংবাদিক সমাজ। মঙ্গলবার ১জুলাই রাত আনুমানিক ৯:৪৫মিনিটে বড়দিয়া বাজার থেকে বাড়িতে মোটরসাইকেলে যাওয়ার পথে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায় এ ঘটনায় সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

কালিয়া প্রেসক্লাবের সভাপতি মোর্শেদ আলম এক বিবৃতিতে বলেন, “এটি শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়, এটি মুক্ত সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত। জিহাদুল ইসলাম একজন নির্ভীক ও দায়িত্বশীল সাংবাদিক। তার ওপর হামলা মানেই সত্য ও তথ্য প্রকাশের পথ রুদ্ধ করার চেষ্টা।” তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে, আহত সাংবাদিক জিহাদুল ইসলামের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে নড়াগাতি থানার ওসি আশিকুর রহমান জানান, “ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। হামলাকারীদের শনাক্তের কাজ চলছে এবং আহত সাংবাদিকের চিকিৎসার বিষয়েও খোঁজ রাখা হচ্ছে।”

সাংবাদিক মহল বলছে, এই হামলার সুষ্ঠু বিচার না হলে ভবিষ্যতে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা আরও হুমকির মুখে পড়বে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin