বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে চাপাইল সেতুতে জনদুর্ভোগ দূরীকরণে নাগরিক সমাজের মানববন্ধন।

ডেস্ক নিউজঃ
  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৭৭ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইল ও গোপালগঞ্জ সীমান্তবর্তী মধুমতি নদীর ওপর নির্মিত চাপাইল সেতুতে জনদুর্ভোগ দূরীকরণে মানববন্ধন করেছে নড়াগাতী থানার সর্বস্তরের জনগণ।

সেতু দিয়ে নির্বিঘ্নে যাতায়াতে বাঁধা প্রদান করা ও নানা অব্যবস্থাপনার কারণে মারাত্মক পর্যায়ে পৌছেছে জনদুর্ভোগ। জনদুর্ভোগের বিরুদ্ধে সোচ্চার হয়ে ২০ জুন (শুক্রবার) বিকাল ৩ টায় চাপাইল সেতুর পশ্চিম পাড়ে এ মানববন্ধন করেন নড়াগাতীবাসী এবং এ বিষয়ে শিঘ্রই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্মারকলিপি প্রদান করা হবে বলে জানান তারা।

এ সময় বক্তারা গুরুত্বপূর্ণ এ সেতুকে ঘিরে সৃষ্ট একাধিক জনদুর্ভোগ ও অব্যবস্থাপনা নিরসনে কার্যকরী পদক্ষেপ গ্রহনপূর্বক অবাধ যাত্রী চলাচল নিশ্চিত করার জোর দাবি জানান।
এ ছাড়া সড়ক দুর্ঘটনা এড়াতে টলি, নসিমন, করিমন, ভটভটি-সহ অবৈধ ও প্রাণঘাতী যান চলাচল বন্ধ করা এবং অপ্রাপ্তবয়স্ক ও মাদকাসক্ত চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা, সেতুর ল্যাম্পপোস্টের বাতি সচল রাখা, কালিয়া-চাপাইল সড়কের বেহাল অবস্থা দ্রুত সংস্কার, সেতুর পূর্বপাড়ে ময়লার স্তূপ অপসারণ ও পরিবেশ রক্ষা, বিদ্যুৎ বিভ্রাট, লোডশেডিং ও ভৌতিক বিল সমস্যা সমাধানের দাবি তোলেন বক্তারা।

বক্তারা আরও বলেন, “এগুলো কোনো রাজনৈতিক দাবি নয়, সাধারণ মানুষের জানমাল রক্ষার ন্যূনতম অধিকার। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ না নিলে আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব।”

পহরডাঙ্গা ইউপি চেয়ারম্যান মল্লিক মাহমুদুল ইসলাম বলেন, “যে সেতুকে ঘিরে উন্নয়নের স্বপ্ন দেখেছিল মানুষ, তা এখন দুর্ভোগের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। মানুষ চলাচল করতে ভয় পায়, নিরাপত্তা নেই, নেই পরিবেশের সুরক্ষা। অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin