বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

দুর্বৃত্তের দেওয়া আগুনে পুঁড়ে ছাই হলো ব্যবসায়ীর প্রাইভেটকার।

ডেস্ক নিউজঃ
  • Update Time : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ২২২ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের লোহাগড়া উপজেলায় মাহমুদ আলী নামে এক ব্যবসায়ীর প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রাইভেটকারটি সম্পূর্ণ পুড়ে গেছে। শনিবার (৭ জুন) ঈদের দিনগত রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মাহমুদ আলী ওই গ্রামের সৈয়দ হাফিজার আলীর ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী বলে জানা গেছে।

ভুক্তভোগী ও তার স্বজন সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাত সাড়ে ১০ টার দিকে নিজ গ্রামের বাড়ি প্রতিবেশী কামরুল নামে এক ব্যক্তির বাড়ির পাশে পার্কিং করে রেখে কাভার দিয়ে ঢেকে রাখেন।ফায়ার পরে ভাই-বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাত ২ টার দিকে গাড়ি দেখে বাসায় চলে যান। এরপরে রাত সাড়ে ৩ টার দিকে খবর পান তার প্রাইভেটকারে আগুন দেয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকার জ্বলতে দেখেন। পরে ৯৯৯ এ কল দেয়া হলে লোহাগড়া সার্ভিসের একটি দল ঘটনাস্থল পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।

লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহাগউজ্জামান বলেন, ৯৯৯ এর মাধ্যমে ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে প্রাইভেটকারটি সম্পূর্ণ পুড়ে গেছে।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin