বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নিউইয়র্ক পুলিশের বাংলাদেশী আমেরিকান কর্মকর্তাদের পদোন্নতি

হাকিকুল ইসলাম খোকন,নিউইয়র্কঃ
  • Update Time : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২৩৪ Time View

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

নিউইয়র্ক সিটির এনওয়াইপিডি পুলিশ হেডকোয়ার্টারে ৩০শে মে শুক্রবার সকাল ১১টায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ কমিশনার জেসিকা টিশ। তার কাছ থেকে সার্টিফিকেট গ্রহণ করেন বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের পাঁচজন সদস্য পদোন্নতি পেয়েছেন।

এদের মধ্যে দুজন লেফটেন্যান্ট পদে পদোন্নতি পেয়েছেন। তাঁদের একজন বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের ইভেন্ট কো-অর্ডিনেটর মুরাদ আহমেদ এবং মোহাম্মদ আহমেদ। এছাড়াও দুইজন সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন। তাঁদের একজন বাপার ট্রাস্টি এমডি আলী এবং মোহাম্মদ সোহেব। এছাড়াও ডিটেকটিভ স্পেশালিস্ট পদে পদোন্নতি পেয়েছেন মাইনুল হাসান।বাপসনিউজকে এ সংবাদ দিয়েছেন বাপার জামিল সারওয়ার জনি ।

বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সার্জেন্ট ডিটেকটিভ স্কোয়াড এরশাদুর সিদ্দিক, ভাইস প্রেসিডেন্ট ক্যাপ্টেন একেএম আলম এবং সেক্রেটারি ডিটেকটিভ রাসেকুর মালিক অভিনন্দন জানিয়েছেন পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের। তাঁরা বলেন, এই অর্জন বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের প্রতিটি সদস্যকে উচ্ছ্বসিত করেছে এবং তাঁদের সাফল্য পরবর্তী প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। এছাড়া উপস্থিত ছিলেন বাপার নেতৃবৃন্দ সহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পেশাজীবী মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin