বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় বিএনপির কেন্দ্রীয় নেতার গাড়িবহরে হামলা থানা ও উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৭৫জনের নামে মামলা।

ডেস্ক নিউজঃ
  • Update Time : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৪২৫ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়ায় বিএনপি নেতার গাড়ি বহরে হামলা, ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনায় অবশেষে ৫ দিন পর শুক্রবার (২৩ মে) রাতে কালিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো.গোলাম কিবরিয়া মিঠু বাদি হয়ে উপজেলার নড়াগাতি থানায় মামলা করেছেন । এ মামলায় নড়াগাতি থানা বিএনপির সভাপতি মতিয়ার রহমান খান, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স.ম.ওহিদুজ্জামান মিলু, সহসভাপতি আসজাদুর রহমান ওরফে মিঠু বিশ্বাস, নড়াগাতি থানা বিএনপি সহসভাপতি নওশের বিশ্বাসসহ ৭৫ জনের নাম উলেখ করে অজ্ঞাতনামা ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলার বাদি ও এজহার সূত্রে জানা গেছে, রোববার (১৮ মে) দুপুর ২ টার দিকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং যুক্তরাষ্ট্রের বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট তাঁর সফর সঙ্গিদের নিয়ে ঢাকা থেকে রওনা হয়ে কালিয়া পৌরসভার বেন্দারচর সোলাবিলে একটি ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা ছিল । তাকে স্বাগত জানাতে কালিয়া উপজেলা বিএনপি, কালিয়া পৌর বিএনপি, সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে উপজেলার নড়াগাতি থানার চাপাইল ব্রিজ ঘাট থেকে শতাধিক মোটর সাইকেল শোভাযাত্রা করে যোগানিয়া বাস স্ট্রান্ডের কাছে পৌঁছালে রাজনৈতিক প্রতিপক্ষ আসামীদের হাতে থাকা বন্দুক, শটগান, রামদা, ছামুরা, লোহার রড, বাঁশের লাঠি ইত্যাদি মারাত্মক অস্ত্র সস্ত্র নিয়ে গাছের গুড়ি ফেলে রাস্তা বন্ধ করে দেয়। এ সময় আব্দুল লতিফ সম্রাটকে মাইক্রোবাস থেকে নামিয়ে এনে পিটিয়ে মারাত্মক জখম করে। এছাড়া ২৭খানা মোটরসাইকেল ভেঙ্গে ফেলে পরে আগুন ধরিয়ে দেয়।

এ দিকে মামলার ৭২ নম্বর আসামী খাশিয়াল গ্রামের আকমাল মোল্যার ছেলে রবিউল মোল্যা উক্ত ঘটনার ১০/১৫ দিন আগে পবিত্র হজ্জব্রত পালনের উদ্দেশ্যে সৌদীআরবে থেকেও আসামী হওয়ায় তীব্র নিন্দা জানিয়েছেন নড়াগাতী থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি বিশ্বাস নওশের আলী।
উপজেলার নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আশিকুর রহমান বলেন,বিএনপি নেতার গাড়ি বহরে হামলার ঘটনায় শুক্রবার রাতে মামলা হয়েছে। মামলায় এক জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin