বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কিশোরগঞ্জ ফোরাম ঢাকার নতুন কমিটি সভাপতি ড. এম আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক আবদুল কাদির জুয়েল নির্বাচিত।

হাকিকুল ইসলাম খোকন,নিউইয়র্কঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২৬৪ Time View

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

কিশোরগঞ্জ ফোরাম ঢাকার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আইআইআইটির কান্ট্রি ডিরেক্টর ও আইইউটির ভিজিটিং প্রফেসর ড. এম আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রোডাকশন হাউজ আর্কিটেক্ট আইডিয়ার কর্ণধার আবদুল কাদির জুয়েল।বাপসনিউজকে এ সংবাদ দিয়েছেন সাংবাদিক আকাশ মাহমুদ ।কিশোরগঞ্জ ফোরাম ঢাকার বিদায়ী সভাপতি কর্নেল (অব) অধ্যাপক ডা. জেহাদ খানের সভাপতিত্বে গত শনিবার ১৭ ই মে ঢাকার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সংগঠনের নতুন সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন ইস্টার্ন ইউনিভার্সিটির নতুন ভাইস চ্যান্সেলর ড. ফরিদ আহমেদ সোবহানী ও ড. আশরাফ উদ্দিন আহমেদ। যুগ্ম সম্পাদক পদে ড. মাসুদুর রহমান, মোহাম্মদ আসাদুজ্জামান, এএফএম ওবায়দুল্লাহ তারেক নির্বাচিত হন।

সহসভাপতি ফায়জুল হক উজ্জ্বল, অ্যাডভোকেট রোকন রেজা শেখ ও আবদুল্লাহ শরীফ।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন মাহবুবুর রহমান মাহফুজ, অর্থ সম্পাদক রফিকুল আলম, আইন সম্পাদক অ্যাডভোকেট আবু বকর সিদ্দীক, প্রচার ও আইটি সম্পাদক মোহাম্মদ আল কামিন।

কার্যকরী সদস্যরা হলেন ডা. নূর উদ্দিন তালুকদার, জিয়া উদ্দিন, মাওলানা ওমর ফারুক, ড. মুমতাহিনা ও শারমিন সুলতানা।

বিকাল চারটায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় ।অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাগরিক সেবা পরিষদের সভাপতি ফাইজুল হক উজ্জ্বল বিশিষ্ট ব্যাংকার মুসলেহ উদ্দিন, বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডাক্তার নুরুদ্দিন তালুকদার, আব্দুল্লাহ আল মামুন, সাহিত্যিক,প্রাবন্ধিক গবেষক ও আশরাফুল ইসলাম, ড মাহবুবুর রহমান শাহিন, বিশিষ্ট ব্যাংকার মোঃ আব্দুল্লাহ, পিংক সিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সালাউদ্দিন আহমেদ, অধ্যাপক রমজান আলী, ডক্টর এম আব্দুল আজিজ, ডাক্তার জিহাদ খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল হালি ।দ্বিতীয় পর্বে গুনীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।অনুষ্ঠানটি নবনির্বাচিত সভাপতি ডক্টর আবদুল আজিজের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলা একাডেমির চেয়ারম্যান অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান প্রমূখ

কিশোরগঞ্জের কৃতি সন্তান হিসেবে কিশোরগঞ্জের ফোরাম ঢাকা এবছর ৭ গুনী জনকে সম্মাননা প্রদান করেন ।তারা হলেন বাংলা একাডেমির চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড.ছিদ্দিকুর রহমান খান, মেজর জেনারেল এহতেশাম উল হক এনডিসি,পিএসসি (অব), বিশিষ্ট কারডিওলজিস্ট ও মেডিসিন বিশেষজ্ঞ কর্নেল অবসরপ্রাপ্ত অধ্যাপক জিহাদ খান, সাবেক অতিরিক্ত সচিব ড. গোলাম মোস্তফা, কিশোরগঞ্জ ফোরাম ঢাকার প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যাংকার মোঃ আব্দুল্লাহ, চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার মাহাবুবুর রহমান শাহিনকে বিশেষ সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে আগত অতিথি এবং কিশোরগঞ্জ ফোরামের সকল সদস্য ও পরিবার গণের জন্য রাত ৯ টায় ডিনারের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানের প্রথম পর্বের অনুষ্ঠান পরিচালনায় ছিলেন অ্যাডভোকেট রুকন রেজা শেখ এবং দ্বিতীয় পর্বের পরিচালনায় ছিলেন ডক্টর আব্দুল আজিজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin