বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াগাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল- ষড়যন্ত্রকারী কালিয়া উপজেলা বিএনপি সভাপতি আনোয়ার ও পৌর সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফকে বহিস্কারের দাবি-

ডেস্ক নিউজঃ
  • Update Time : বুধবার, ২১ মে, ২০২৫
  • ২৭৮ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের নড়াগাতীতে ষড়যন্ত্রকারী কালিয়া উপজেলা বিএনপির সভাপতি শিকদার আনোয়ার হোসেন ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফকে বহিস্কারের দাবি জানিয়েছে নড়াগাতী থানা বিএনপির নেতৃবৃন্দ। বিগত ১৮ মে (রবিবার) দুপুরে থানার যোগানীয়া এলাকায় যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি লতিফ সম্রাটের গাড়ী বহরে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ও থানা সভাপতি খান মতিয়ার রহমানের বিরুদ্ধে অপ-প্রচার ও মিথ্যাচার করায় উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিবাদের ঝড় ওঠে।

এরই ধারাবাহিকতায় ২১ মে (বুধবার) বিকাল সাড়ে ৪ টায় নড়াগাতী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বড়দিয়া এলাকায় ৬ ইউনিয়নের শত শত নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ সফল করেন।

বিক্ষোভকারীরা বড়দিয়া বালিকা বিদ্যালয় হতে কলেজ হয়ে বাজার প্রদক্ষিন করে। এ সময় তারা ষড়যন্ত্রকারী কালিয়া উপজেলা বিএনপির সভাপতি শিকদার আনোয়ার হোসেন ও প্যের বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফের মিথ্যাচারের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিক্ষোভ করেন এবং বহিস্কারের দাবি জানান।

মিছিল শেষে বালিকা বিদ্যালয়ের গেইট সংলগ্ন মাঠে সমাবেশে বক্তব্য রাখেন নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবির, সিনিয়র সহ সভাপতি ও খাশিয়াল ইউনিয়ন সভাপতি বিশ^াস নওশের আলী, থানা ছাত্র দলের সভাপতি মিশান মীর ও সাধারণ সম্পাদক মাফিজুর রহমান।


এ সময় উপস্থিত ছিলেন থানা যুবদলের সভাপতি সৈয়দ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক চৌধুরী সাখাওয়াত হোসেন জুনুসহ থানা এবং ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin