বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

বর্ণিল আয়োজেনে আত্রাইয়ের পতিসরে পালিত হচ্ছে বিশ্বকবির ১৬৪ তম জন্মোৎসব

আল আমিন মিলন,আত্রাই,প্রতিনিধি :
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২০৩ Time View

আল আমিন মিলন,আত্রাই,প্রতিনিধি :

তিনদিন ব্যাপী বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে নওগাঁর আত্রাইয়ের পতিসর কাচারী বাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে।
বৃহস্পতিবার বিকেলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে তিনদিনের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি।
পরে কাচারি বাড়ির দেবেন্দ্র মঞ্চে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার। আলোচনায় বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ, বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: বেলাল হোসেন ও নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগি অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আলম।
এছাড়াও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, সদর, রাণীনগর ও আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
সরকারি ভাবে তিনদিন অনুষ্ঠানের আয়োজন করা হলেও স্থানীয় ভাবে এই রবীন্দ্র উৎসব চলবে আরো কয়েকদিন। এসময় পতিসর কাচারি বাড়িতে কবি ভক্তদের পদচারণায় এক মিলনমেলায় পরিণত হয়। কবিগুরু রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উপলক্ষে পতিসরে বসেছে গ্রামীণ রবীন্দ্র মেলা।
আর এই দিনকে ঘিরে গ্রামের বাড়িতে বাড়িতে চলছে উৎসবের আমেজ। আত্রাই উপজেলার নাগর নদীর তীর ঘেষে গড়ে উঠা নিভৃত পল্লী পতিসর কাছারি বাড়ি। কবিগুরু জমিদারী প্রাপ্ত হয়ে প্রথম পতিসরে আসেন ১৮৯১ সালে ১৫ জানুয়ারিতে। এরপর থেকে কবি ১৯৩৭ সাল পর্যন্ত নাগর নদ দিয়ে বজরায় চড়ে নিয়মিত এই কুঠি বাড়িতে আসতেন। সবশেষ আগমন ঘটে ১৯৩৭ সালে ২৭ জুলাইয়ে। এখানে বসে রচনা করেছেন অনেক বিখ্যাত কবিতা, গল্প ও প্রবন্ধ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin