বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন !

ডেস্ক নিউজঃ
  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৭৯ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইল সদর উপজেলার বীড়গ্রামে শিশুকন্যা হৃতিকা বৈরাগীকে ধর্ষণ করে শ্বাসরোধে হত্যা মামলায় হৃদয় বৈরাগীকে (২৩) যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। দন্ডপ্রাপ্ত হৃদয় বীড়গ্রামের দিলীপ বৈরাগীর ছেলে। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ শারমিন নিগার এ রায় ঘোষণা করেন। হৃদয় আদালতে উপস্থিত ছিলেন না। জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এসএম আব্দুল হক বিষয়টি নিশ্চিত করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৮ ডিসেম্বর দুপুরে বীড়গ্রামের দশরথ বৈরাগীর শিশুকন্যা হৃতিকা চাচাতো ভাই হৃদয়দের বাড়িতে খেলতে যায়। রাতে হৃতিকা বৈরাগী ঘরে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজ করেন। পরেরদিন দুপুরে স্থানীয় লোকজন ওই গ্রামের পুকুর পাড়ের শিশুটির মরদেহ দেখতে পান। এক পর্যায়ে পরিবারসহ প্রতিবেশিরা জানতে পারেন, হৃদয় বৈরাগী হৃতিকাকে ধর্ষণসহ শ্বাসরোধে হত্যা করে পুকুর পাড়ে ফেলে দেয়। এ ঘটনায় হৃদয়কে আসামি করে নড়াইল সদর থানায় মামলা দায়ের হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin