
নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের বুড়িখালী গ্রামের জামান মোল্যা ওরফে ধলার বাড়ী ভাংচুর ও খেয়াঘাট দখলের বিষয়ে পাল্টা বক্তব্য দিয়েছেন প্রতিপক্ষরা। ০২ এপ্রিল (বুধবার) সরেজমিনে বুড়িখালী এলাকায় গেলে ওই গ্রামের ইয়ামিন মোল্যার ছেলে ইউসুফ মোল্যা, মৃত আব্দুর রাজ্জাক শেখের ছেলে লালটু শেখ, মোঃ মান্নু শেখের স্ত্রী তাহমিনা বেগম, দ্বীন ইসলাম ফকিরের ছেলে আলামিন ফকির, কপছার গাজীর ছেলে আমিনুর গাজীসহ আরো অনেকে জানান, খেয়াঘাট দখল করা হয় নাই।

পার বিষ্ণুপুর গ্রামের দুধো মোল্যার ছেলে আছমত মোল্যার নিকট থেকে একই গ্রামের মোঃ বশার বিশ্বাস সরকারী ষ্ট্যাম্পে ৪ লক্ষ ২০ হাজার টাকায় কিনে নেন। এ ছাড়া গত বছর আওয়ামিলীগ সরকার পতনের জামান মোল্যা গং ও তাদের লোকজন আমাদের বাড়ীঘর ভাংচুর ও লুটপাট করে নিয়ে যায়। তাদের নামে মাদকসহ একাধিক মামলা থাকলেও পুলিশ আটক না করায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।

এ বিষয়ে জামাল হোসেন ধলার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি তাদের অত্যাচারে ৭ মাস যাবত বাড়ী ছাড়া হয়েছি। তারা যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা এবং খেয়াঘাট আমার উপজেলা থেকে ইজারা নেওয়া।

এ বিষয়ে কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম বলেন মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে। ওয়ারেন্ট হলে গ্রেফতার করা হবে।