বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে প্রবাসীকে কুপিয়ে হত্যা

ডেস্ক নিউজঃ
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৮৪ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়া উপজেলার জয়নগর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আকরাম শেখ (৪৫) নামে এক প্রবাসী নিহত হয়েছে।
বুধবার (১২ মার্চ) সন্ধ্যা ৭ টার দিকে চায়ের দোকানে চা খাওয়ার সময় পিছন থেকে প্রতিপক্ষরা অতর্কিতভাবে হামলা করে তাকে হত্যা করে।

নড়াগাতি থানার ওসি মো: শরিফুল ইসলাম নিহতের বিষয় নিশ্চিত করেন।
নিহত আকরাম শেখ চর শুকতাইল গ্রামের মোঃ হেকমত শেখের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, আনসার জমাদ্দার গ্রুপের সাথে হেকমত শেখ গ্রুপের দীর্ঘদিন ধরে ঝামেলা চলে আসছিল। তার যের ধরে সন্ধ্যায় হেকমত শেখের ছেলে প্রবাসী আকরাম শেখ তফসিরের চায়ের দোকানে চা খেতে গেলে পিছন থেকে আনসার জমাদ্দার গ্রুপের ১৫/২০ জন আকরাম শেখের উপর আতর্কিত হামলা করে কুপিয়ে মারাত্মক জখম করে।পরে স্থানীয়রা গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন রয়েছে এবং আনসার জমাদ্দারের বাড়ী থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin