বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় দু’মাস পর চোরাই মোটরসাইকেলসহ চোর আটক।

ডেস্ক নিউজঃ
  • Update Time : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৪৭৫ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়ায় দু’মাস পর চেরসহ চোরাই মোটরসাইকেল আটক করেছে এলাকাবাসী। ৯ মার্চ ভোর রাতে উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের মহিষখোলা এলাকা থেকে ভ্যানে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা মোটরসাইকেল ও দেশীয় অস্ত্র চাইনিজ কুড়ালসহ পুরুলিয়া ইউনিয়নের বুড়িখাখালী গ্রামের চোর ইউনুচ শেখকে আটক করে।

প্রত্যক্ষদর্শী পাঁচগ্রাম ইউনিয়নের সাতবাড়ীয়া গ্রামের সোহাগ শেখ, হায়দার মুন্সী ও বাকি বিল্লাহ জানান, ঘটনার দিন ভোর বেলা ফজরের নামাজ পড়ে রাস্তায় আসলে ইজিভ্যানে মোটরসাইকেল নিয়ে একজনকে যেতে দেখে তাদের সন্দেহ হয়।

পরবর্তীতে বাসা থেকে মোটরসাইকেল এনে মহিষখোলা গিয়ে ভ্যানের গতিরোধ করে এবং দেখতে পায় গত ২ মাস আগে সাতবাড়ীয়া গ্রামের খশরু মোল্যার হারিয়ে যাওয়া মোটরসাইকেল। অতঃপর তারা চাইনিজ কুড়ালসহ চোর ইউনুসকে আটক করে খসরু মোল্যাকে ফোন দিলে নিজ মোটরসাইকেল সনাক্ত করেন এবং চোরও তার স্বীকারোক্তি মুলক জবানবন্দি দেয়।

তারা আরো জানায় ইদানিং চোরের উপদ্রব্য বৃদ্ধি হওয়ায় এলাকায় অনেক চুরির ঘটনা ঘটছে। এই চোরকে আইনের আওতায় নিলে চোর সিন্ডিকেটের আসল রহস্য বেরিয়ে আসবে বলে পুলিশের দৃষ্টি আকর্ষণ করেন।

অতঃপর উপজেলা বিএনপির সহ সভাপতি ও মহিষখোলা গ্রামের মাসুদ শেখের জিম্মায় সব কিছু রেখে ভুক্তভোগী চলে আসেন। পরে খসরু মোল্যাকে মোটরসাইকেল ফেরত দিলেও চোরের কেন বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে মাসুদ শেখ ভিডিও বক্তব্য দিতে চাননি। তবে তার জিম্মায় রেখে মোটরসাইকেল ফিরিয়ে দিয়েছেন এবং দু’ পক্ষকে বসে বিষয়টি মিটিয়ে নেওয়ার বিষয়ে বলেছেন। তাছাড়া ভুক্তভোগী আইনের আশ্রয় নিলেও নিতে পারেন বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin